‘‘দেশ থেকে দেশান্তরে, ভয়েস অব পিপল সবার ঘরে’’
বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ অপমৃত্যু, দুর্ঘটনা ও হত্যাকাণ্ড ইত্যাদি সংক্রান্ত সংক্ষেপিত সংবাদ
ভয়েস অব পিপল রিপোর্ট, ২৮ সেপ্টেম্বর:
ঢাকা বিভাগ
পূর্বাচলে মই থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
রাজধানীর পূর্বাচলে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় মই থেকে পড়ে তাজিম মোল্লা (২২) নামে এক স্যানিটারি শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার রাতে এ দুর্ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জে গাড়িচাপায় নারী নিহত
সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দশতলা এলাকায় দ্রুতগতির গাড়ির চাপায় অজ্ঞাতপরিচয় এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
মুন্সিগঞ্জে পুকুরে ডুবে যমজ ভাই-বোনের মৃত্যু
সিরাজদীখানে নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে আট বছর বয়সী যমজ ভাই-বোন তানিশা ও রায়হানের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে বালুচর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
গাজীপুরে গাড়ির ধাক্কায় মা-মেয়ে নিহত
পূবাইলের মেঘডুবি এলাকায় ঢাকা-বাইপাস মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় রুজুকা বেগম (৩০) ও তাঁর সাড়ে তিন বছরের মেয়ে ইয়ামনি নিহত হয়েছে। দুর্ঘটনার পর চালক পালিয়ে যায়।
সোনারগাঁয়ে ট্রলারডুবিতে বাবার মরদেহ উদ্ধার
মেঘনা নদীতে ট্রলারডুবির চার দিন পর নিখোঁজ হেলাল উদ্দিন শিকদার (৫০)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে তাঁর তিন সন্তানের মরদেহ উদ্ধার হয়েছিল।
কিশোরগঞ্জে পুরোনো হত্যা মামলায় মৃত্যুদণ্ড
বাজিতপুরে স্ত্রী ঝর্ণা আক্তারকে হত্যার প্রায় ১০ বছর পর স্বামী ইসমাইল সাগর মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার কিশোরগঞ্জের আদালত এ রায় দেন।
চট্টগ্রাম বিভাগ
কক্সবাজারে অপহরণের পর যুবকের লাশ উদ্ধার
চকরিয়ায় ইসফাতুল ইসলাম জিসান (২৮) নামে এক যুবককে অপহরণের কয়েক ঘণ্টা পর মহাসড়কের পাশে তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, ব্যক্তিগত সম্পর্ক ও আর্থিক লেনদেনের বিরোধসহ বিভিন্ন বিষয় তদন্ত করা হচ্ছে।
পটিয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত
চট্টগ্রামের পটিয়ায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাত বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। শিশুটির বাবা ও আরও দুই আরোহী আহত হয়েছেন।
বান্দরবানে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নাইক্ষ্যংছড়ির বাইশারী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের শৌচাগার থেকে আবুল কালাম আবু (৪৫) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর কারণ তদন্ত করা হচ্ছে।
চট্টগ্রামে মাদক ব্যবসার আধিপত্য নিয়ে সংঘর্ষ
নগরের বাকলিয়ায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ ও হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ অভিযান চালিয়ে নয়জনকে আটক করেছে।
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান
কুমিল্লা নগরীতে চুরি, ছিনতাই, চাঁদাবাজি, জবরদখল ও মাদক ব্যবসার অভিযোগে আলোচিত একটি গ্রুপের বিরুদ্ধে অভিযান চালিয়ে আনিক নামে এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
কুমিল্লায় আরও ৪১৫ কিশোর আটক
কিশোর গ্যাংবিরোধী অভিযানে কুমিল্লায় আরও ৪১৫ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের অপরাধে সম্পৃক্ততা যাচাই করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।
রাজশাহী বিভাগ
বগুড়ায় ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু
বগুড়া সদর উপজেলার শহরদীঘি এলাকায় ট্রেনে কাটা পড়ে রাবেয়া বেগম (৫০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জয়পুরহাটে বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু
পাঁচবিবিতে শিয়ালের হাত থেকে ফসল রক্ষায় জমিতে বসানো বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
খুলনা বিভাগ
খুলনায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ২৬৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
যশোরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
চৌগাছার ফুলসারা ইউনিয়নের ঢালীপাড়া গ্রামে পুকুরে ডুবে দুই বছর বয়সী মাহমুদুল হাসান ও আবু হুরাইরার মৃত্যু হয়েছে। রোববার বিকেলে এ ঘটনা ঘটে।
ময়মনসিংহ বিভাগ
ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু
ময়মনসিংহে পৃথক ঘটনায় ট্রেনের নিচে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। সোমবারের ঘটনাগুলোর খবর আজ প্রকাশিত হয়েছে।
শেরপুরে নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার
শেরপুর সদরের চরপক্ষীমারি ইউনিয়নের ভাগলগর এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি পাওয়া যায়।
রংপুর বিভাগ
লালমনিরহাটে ট্রাকের চাপায় নিহত ৪
পাটগ্রামের ঘুন্টি এলাকায় ট্রাকের চাপায় ইজিবাইকের চার যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন। প্রথমে তিনজনের মৃত্যুর খবর এলেও পরে নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়ায়।
রংপুরে বাবাকে ছুরিকাঘাতে হত্যা, ছেলে গ্রেপ্তার
পীরগাছায় পারিবারিক বিরোধের মধ্যে বাবাকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় ছেলে হাসানুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বরিশাল বিভাগ
বরিশালে বাসের ধাক্কায় ৩ বন্ধু নিহত
উজিরপুরের আটিপাড়া এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন বন্ধু নিহত হয়েছেন। নিহত তিনজনের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে; তারা এ বছর এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন।
পটুয়াখালীতে মাদক বিরোধের জেরে হত্যার অভিযোগ
পটুয়াখালীতে অটোরিকশাচালক জাকারিয়া শরীফ হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, মাদক নিয়ে বিরোধের জেরে হত্যার ঘটনা ঘটে থাকতে পারে।
সৌদিতে সড়ক দুর্ঘটনায় লোহাগাড়ার প্রবাসী নিহত
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের লোহাগাড়ার মোহাম্মদ শওকত হোসেন (৪৪) নিহত হয়েছেন। জেদ্দা থেকে মদিনা যাওয়ার পথে মদিনা রোডে স্থানীয় সময় রোববার রাতে দুর্ঘটনাটি ঘটে।