সিলেট বিভাগের ১৯ আসনের ১৮টিতে বিএনপির জয়, একটি আসনে খেলাফত মজলিস
ভয়েস অব পিপল রিপোর্ট, ১২ ফেব্রুয়ারি, লন্ডন সময়: ০৫:৫০।
সিলেট বিভাগে ঘোষিত বেসরকারি ফলাফলে বিপুল বিজয় পেয়েছে বিএনপি। বিভাগের মোট ১৯টি সংসদীয় আসনের মধ্যে ১৮টিতেই জয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থীরা। কেবল সিলেট-৫ আসনে জয় পেয়েছেন খেলাফত মজলিসের প্রার্থী মুফতি আবুল হাসান। কোনো আসনেই জয় পায়নি বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সিলেট জেলা: ছয়টির মধ্যে পাঁচটিতে বিএনপি, একটিতে খেলাফত মজলিস
বেসরকারি ফলাফলে সিলেট জেলার ছয়টি আসনের পাঁচটিতেই বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থীরা। বিজয়ীরা—
- সিলেট-১: খন্দকার আবদুল মুক্তাদির (বিএনপি)
- সিলেট-২: তাহসিনা রুশদীর লুনা (বিএনপি) — নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী
- সিলেট-৩: মোহাম্মদ আবদুল মালিক (বিএনপি)
- সিলেট-৪: আরিফুল হক চৌধুরী (বিএনপি)
- সিলেট-৬: এমরান আহমদ চৌধুরী (বিএনপি)
জেলার একমাত্র অ-বিএনপি বিজয়—
- সিলেট-৫: মুফতি আবুল হাসান (খেলাফত মজলিস), প্রতীক: দেয়াল ঘড়ি
মৌলভীবাজার জেলা: চারটি আসনেই বিএনপির জয়
- মৌলভীবাজার-১: নাসির উদ্দিন মিঠু (বিএনপি)
- মৌলভীবাজার-২: শওকতুল ইসলাম শকু (বিএনপি)
- মৌলভীবাজার-৩: এম নাসের রহমান (বিএনপি)
- মৌলভীবাজার-৪: হাজী মুজিবুর রহমান চৌধুরী (বিএনপি)
হবিগঞ্জ জেলা: চারটি আসনেই বিএনপি
- হবিগঞ্জ-১: ড. রেজা কিবরিয়া
- হবিগঞ্জ-২: ডা. সাখাওয়াত হোসেন জীবন
- হবিগঞ্জ-৩: জি কে গৌছ
- হবিগঞ্জ-৪: এস এম ফয়সল
সুনামগঞ্জ জেলা: পাঁচটি আসনেই বিএনপির প্রার্থীদের জয়
সুনামগঞ্জ জেলার পাঁচটি আসনেই বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থীরা। বিজয়ীরা—
- সুনামগঞ্জ-১: কামরুজ্জামান কামরুল (বিএনপি)
- সুনামগঞ্জ-২: নাসির উদ্দীন চৌধুরী (বিএনপি)
- সুনামগঞ্জ-৩: কয়সর আহমেদ (বিএনপি)
- সুনামগঞ্জ-৪: নুরুল ইসলাম নুরুল (বিএনপি)
- সুনামগঞ্জ-৫: কলিম উদ্দিন মিলন (বিএনপি)