এই ফোন শুধু নির্দেশ শোনে না, নিজেই সিদ্ধান্ত নেয়, অ্যাপ খুলে, পেমেন্ট করে
চীন এনেছে বিশ্বের প্রথম স্বয়ংক্রিয় এআই স্মার্টফোন !
তথ্য কণিকা ডেস্ক, ৬ ডিসেম্বর: চীন আবারও প্রযুক্তির দুনিয়ায় নজর কেড়েছে। দেশটির জেডটিই (ZTE) ও বাইটড্যান্স যৌথভাবে তৈরি করেছে Nubia M153 নামের একটি স্মার্টফোন, যা শুধু ফোন নয়, পুরোপুরি স্বয়ংক্রিয় এআই এজেন্ট হিসেবে কাজ করে।
গবেষক ও ডেভেলপারদের দাবি, এই ফোন শুধু নির্দেশ শোনে না, নিজেই সিদ্ধান্ত নেয়, অ্যাপ খুলে, পেমেন্ট করে, হোটেল বা ট্যাক্সি বুকিং সম্পন্ন করে। ব্যবহারকারীর লোকেশন পরিবর্তন হলে ফোন আবার নিজেই নতুন করে কাজ শুরু করতে পারে।
ডিভাইসে দুটি এআই ‘ব্রেইন’ রয়েছে—ডৌবাও এআই মূল সিদ্ধান্ত নেয় এবং নেবুলা গুই স্ক্রিনে কাজ সম্পন্ন করে। ফলে ফোনটি দ্রুত এবং সঠিকভাবে কাজ করতে সক্ষম। লাইভ ডেমোতে দেখা গেছে, হাসপাতাল লাইনের জন্য ফোনকে শুধু বলা মাত্রেই, এটি সব প্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে শেষ করেছে।
ফোনে থাকছে স্ন্যাপড্রাগন চিপ ও ১৬ জিবি র্যাম। যদিও এখনো প্রোটোটাইপ, তবে খুব শিগগিরই বাজারে আসার কথা। বিশেষজ্ঞরা মনে করছেন, Nubia M153 স্মার্টফোন ব্যবহারের ধরণ পুরোপুরি পাল্টে দিতে পারে।