ভয়েস অব পিপল ।। জনগণের কণ্ঠস্বর, বাস্তবতার প্রতিচ্ছবি

বার্মিংহামে নিখোঁজ বাঙালি কিশোর ইছাক আহমদের সন্ধান মিলেছে

বার্মিংহামে নিখোঁজ বাঙালি কিশোর ইছাক আহমদের সন্ধান মিলেছে

কমিউনিটি ডেস্ক, ১২ আগস্ট, সকাল ১০.৫৫:

বার্মিংহাম থেকে নিখোঁজ হওয়া ১৪ বছর বয়সী বাঙালি কিশোর ইছাক আহমদের সন্ধান পাওয়া গেছে। নিখোঁজ হওয়ার প্রায় ২৬ ঘণ্টা পর বার্মিংহামের বাঙালি অধ্যুষিত স্মলহিথ এলাকার গ্রিন লেন মসজিদ থেকে তাকে পাওয়া যায়।

ইছাক বর্তমানে পরিবারের হেফাজতে রয়েছে এবং নিরাপদে আছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

বার্মিংহামের বাঙালি কমিউনিটির পরিচিত ব্যক্তিত্ব জুম্মা আহমদ লিটুর একমাত্র ছেলে ইছাক। সোমবার শার্ড এন্ড এলাকা থেকে সে নিখোঁজ হয়। এরপর তাকে খুঁজে পেতে পরিবার ও স্বজনদের পাশাপাশি স্থানীয় বাঙালি কমিউনিটি, সাংবাদিক এবং বিভিন্ন পর্যায়ের মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্যটি ছড়িয়ে দেন।

দীর্ঘ ২৬ ঘণ্টা উৎকণ্ঠার পর ইছাকের সন্ধান পাওয়ায় তার পরিবার ও স্বজনদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

ইছাককে খুঁজে পেতে যারা সহযোগিতা করেছেন, তাদের প্রতি পরিবারের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়েছে। একই সঙ্গে বার্মিংহামসহ যুক্তরাজ্যের বাঙালি কমিউনিটির নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে পরিবার।