সিঙ্গাপুরে “Best Artist Award” পেলেন চিত্রশিল্পী বাইস কাদির

সিঙ্গাপুরে “Best Artist Award” পেলেন চিত্রশিল্পী বাইস কাদির

সিঙ্গাপুর প্রতিনিধি মাহমুদ আলী, ৬ মার্চ:   আন্তর্জাতিক শিল্পাঙ্গনে আবারও সম্মাননা অর্জন করেছেন প্রখ্যাত চিত্রশিল্পী বাইস কাদির। গত সেপ্টেম্বর ২০২৫-এ KPR আয়োজিত Singapore Art International চিত্রপ্রদর্শনীতে অংশগ্রহণ করে তিনি “Best Artist Award” অর্জন করেছেন। তাঁর প্রদর্শিত চিত্রকর্ম “প্রজন্মের আর্তনাদ”–এর জন্য এই সম্মাননা প্রদান করা হয়।

শিল্পীর ব্যক্তিগত কারণে তিনি সিঙ্গাপুর বা ঢাকায় আয়োজিত আনুষ্ঠানিক অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কার গ্রহণ করতে পারেননি। পরে আয়োজকরা সম্মাননা স্মারক ও সার্টিফিকেট কুরিয়ারযোগে তাঁর কাছে পাঠিয়ে দেন।

এদিকে প্রখ্যাত চিত্রশিল্পী বাইস কাদিরের বহুল আলোচিত ১৬তম একক চিত্রপ্রদর্শনী “Save the Children” সম্প্রতি লন্ডনে সফলভাবে শেষ হয়েছে। গত ১১ ডিসেম্বর লন্ডনের Brady Art & Community Centre Gallery–তে প্রদর্শনীর উদ্বোধন হয়েছিল। প্রায় দেড় দশক পর লন্ডনে তাঁর একক চিত্রপ্রদর্শনী অনুষ্ঠিত হওয়ায় এটি শিল্পমহলে বিশেষ গুরুত্ব বহন করে। এটি ছিল লন্ডনে তাঁর ১১তম চিত্রপ্রদর্শনী

প্রদর্শনীতে শিশুদের অধিকার, ভবিষ্যৎ ও মানবিক সংকটকে কেন্দ্র করে নির্মিত নানা চিত্রকর্ম স্থান পেয়েছিল। “Save the Children” শীর্ষক এই আয়োজন লন্ডনের শিল্পপ্রেমী ও সংস্কৃতিমহলে উল্লেখযোগ্য আগ্রহ সৃষ্টি করে এবং দর্শনার্থীদের কাছ থেকে ব্যাপক সাড়া পায়।

দীর্ঘদিন ধরে চিত্রকলায় গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ বাইস কাদির দেশ-বিদেশে একাধিক সম্মাননা অর্জন করেছেন। সম্প্রতি তিনি Star Performer Award 2025Excellence Achievement Award 2025 লাভ করেছেন। পাশাপাশি মালয়েশিয়া ও সিঙ্গাপুরে আন্তর্জাতিক পর্যায়েও তাকে সম্মানিত করা হয়েছে।

মানবিক অনুভূতি ও সামাজিক দায়বদ্ধতার শিল্পরূপ তুলে ধরার জন্য সুপরিচিত এই শিল্পীর সাম্প্রতিক আন্তর্জাতিক সম্মাননা তাঁর শিল্পযাত্রায় নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন শিল্পবোদ্ধারা।