অবৈধভাবে কাজের অভিযোগে ৬০ ডেলিভারি ড্রাইভারকে দেশে ফেরত পাঠাচ্ছে ব্রিটেন

অবৈধভাবে কাজের অভিযোগে ৬০ ডেলিভারি ড্রাইভারকে দেশে ফেরত পাঠাচ্ছে ব্রিটেন

লন্ডন, ৬ ডিসেম্বর : ব্রিটেন সরকার বাংলাদেশি, ভারতীয় ও চীনা সহ মোট ৬০ জন ডেলিভারি ড্রাইভারকে নিজ দেশে ফেরত পাঠাচ্ছে। শুক্রবার (৫ ডিসেম্বর) দ্যা স্কাইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, নভেম্বর মাসে হোম অফিসের বিশেষ জাতীয় অভিযানে ১৭১ জনকে আটক করা হয়, যাদের মধ্যে ১৬০ জনেরই অবৈধভাবে কাজ করার তথ্য নিশ্চিত হয়েছে।

বর্ডার সিকিউরিটির মন্ত্রী এলেক্স নরিস কোম্পানিগুলোকে সতর্ক করেছেন এবং ডেলিভারি ড্রাইভারদের ফেস রিকগনিশন সিস্টেম আরও কঠোর ও স্বচ্ছ করার প্রস্তাব দিয়েছেন। তিনি জানান, এই অভিযান স্পষ্ট বার্তা দিচ্ছে যে বৃটেনে অবৈধভাবে কাজ করলে নিজ দেশে ফেরত পাঠানো হবে।