ওমানে স্বদেশীদে লাশ নিয়ে ব্যবসা করে কোটিপতি সবুজ 

ওমানে স্বদেশীদে লাশ নিয়ে ব্যবসা করে কোটিপতি সবুজ 

ঢাকা, ৬ ডিসেম্বর ২০২৫: মধ্যপ্রাচ্যের দেশ ওমানে প্রায় ১০ লাখ বাংলাদেশি শ্রমিক কাজ করছেন। সড়ক দুর্ঘটনায় মৃত কর্মীদের জন্য দেওয়া ক্ষতিপূরণ টাকা চুরি করে চলেছে একটি প্রতারণার চক্র। ভোলার লালমোহনের মো. সবুজের নেতৃত্বে এই চক্র মৃত ব্যক্তির পাসপোর্ট ও মেডিকেল সনদ জালিয়াতির মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করছে।

চট্টগ্রাম ও হবিগঞ্জে দায়ের হওয়া মামলায় দেখা গেছে, অনেক পরিবারের ক্ষতিপূরণ স্বচ্ছভাবে পাওয়া যাচ্ছে না। চট্টগ্রামের আরিফ ও খোরশেদ আলম এবং হবিগঞ্জের স্বপন মিয়া এ চক্রের শিকার হয়েছেন। সবুজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছে।

লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম জানান, সবুজ একজন বড় ধরনের প্রতারক। তিনি বিদেশে মৃত বাংলাদেশি শ্রমিকদের ক্ষতিপূরণের অর্থ আত্মসাৎ করছেন। তাকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।