বাংলা থেকে বিশ্বভাষায়: ভয়েস অব পিপলের নতুন অধ্যায়

বাংলা থেকে বিশ্বভাষায়: ভয়েস অব পিপলের নতুন অধ্যায়

সুপ্রিয় পাঠক,

সময় ও পাঠকের পরিধি ক্রমেই বিস্তৃত হচ্ছে। সেই বাস্তবতাকে সম্মান জানিয়ে আমাদের জার্মান ও ইংরেজি ভাষাভাষী পাঠকদের জন্য আমরা মাঝে মাঝে জার্মান ও ইংরেজি ভাষায় সংবাদ, ফিচার ও কলাম প্রকাশের সিদ্ধান্ত নিয়েছি।

একই সঙ্গে প্রয়োজন ও প্রাসঙ্গিকতা বিবেচনায় রেখে সেই লেখাগুলো বাংলাতেও প্রকাশ করা হবে, যেন বাংলাদেশি পাঠকেরা বিষয়বস্তুর সঙ্গে সমানভাবে যুক্ত থাকতে পারেন। পাঠকদের আগ্রহ ও চাহিদার ওপর নির্ভর করে ভবিষ্যতে আরও কিছু লেখা অন্যান্য ভাষায় প্রকাশ পাওয়ার সম্ভাবনাও উন্মুক্ত থাকছে।

লন্ডন এমন এক মহানগরী, যেখানে সারা পৃথিবীর প্রায় তিন শত ভাষাভাষী মানুষের সহাবস্থান। শিল্প, সংস্কৃতি ও সাহিত্যের বৈশ্বিক রাজধানী হিসেবে পরিচিত এই শহর থেকে কেবল একটি ভাষায়—শুধু বাংলায়—অনলাইন প্রকাশনা সীমাবদ্ধ রাখা সময়ের সঙ্গে সংগত নয় বলেই আমরা মনে করি। বহুভাষিক এই নগরী আমাদের চিন্তা ও দৃষ্টিভঙ্গিকেও স্বাভাবিকভাবেই বহুভাষিক হতে উৎসাহিত করে।

এ ছাড়া যুক্তরাজ্য যেহেতু ইউরোপ মহাদেশের অন্তর্ভুক্ত, তাই এই সময় এসে দুই–চারটি ইউরোপীয় ভাষায় ‘ভয়েস অব পিপল’–এর লেখা ও ভাবনার বিস্তার ঘটানোকে আমরা একটি বাস্তবসম্মত ও সময়োপযোগী সিদ্ধান্ত হিসেবেই দেখছি।

তবে এটিও স্পষ্ট করে বলতে চাই—‘ভয়েস অব পিপল’ মূলত বাংলা ভাষাভাষীদের জন্য নিবেদিত একটি অনলাইন পোর্টাল, যা প্রতিদিন ইস্ট লন্ডনের ক্যানারি ওয়ার্ফ এলাকা থেকে নিয়মিত প্রকাশিত হচ্ছে। বহুভাষিক উদ্যোগটি বাংলা পাঠকের বিকল্প নয়, বরং ভাবনার পরিসরকে আরও বিস্তৃত করার একটি সংযোজনমাত্র।

আশা করি আমাদের এই উদ্যোগ পাঠকেরা আন্তরিকতা ও আনন্দের সঙ্গেই গ্রহণ করবেন।
সম্পাদক

Von Bengali zu Weltsprachen: Ein neues Kapitel für Voice of People

Deutsch (German)

Liebe Leserinnen und Leser,

die Zeit und der Kreis unserer Leserschaft erweitern sich stetig. Dieser Realität Rechnung tragend haben wir beschlossen, für unsere deutsch- und englischsprachigen Leserinnen und Leser gelegentlich Nachrichten, Features und Kolumnen auch in deutscher und englischer Sprache zu veröffentlichen.

Gleichzeitig werden diese Beiträge – je nach Bedarf und Relevanz – auch auf Bengalisch publiziert, damit unsere bangladeschischen Leserinnen und Leser weiterhin gleichberechtigt am Inhalt teilhaben können. Abhängig vom Interesse und den Bedürfnissen unserer Leserschaft schließen wir zudem nicht aus, künftig auch Texte in weiteren Sprachen zu veröffentlichen.

London ist eine Weltstadt, in der Menschen aus nahezu 300 Sprachgemeinschaften zusammenleben. Von einer Stadt, die als globale Hauptstadt von Kunst, Kultur und Literatur gilt, ausschließlich eine einsprachige – nur bengalischsprachige – Online-Publikation herauszugeben, erscheint uns nicht mehr zeitgemäß. Die multikulturelle Realität dieser Metropole fordert auch ein offenes, mehrsprachiges Denken.

Da Großbritannien zudem geografisch zu Europa gehört, halten wir es für eine richtige und zeitgemäße Entscheidung, Voice of People auch in ein oder zwei europäischen Sprachen zugänglich zu machen.

Gleichzeitig möchten wir betonen: „Voice of People“ bleibt in erster Linie ein Online-Portal für bengalischsprachige Leserinnen und Leser, das täglich aus dem Londoner Stadtteil Canary Wharf in East London veröffentlicht wird. Unser mehrsprachiger Ansatz versteht sich nicht als Ersatz, sondern als Erweiterung unseres publizistischen Horizonts.

Wir hoffen sehr, dass unsere Leserinnen und Leser diese Initiative mit Offenheit und Freude annehmen werden.
Die Redaktion

From Bengali to Global Languages: A New Chapter for Voice of People

English

Dear Readers,

Time moves on, and so does the reach of our readership. In recognition of this evolving reality, we have decided to occasionally publish news, features, and columns in German and English for our German- and English-speaking readers.

At the same time, whenever necessary and appropriate, these pieces will also be published in Bengali, ensuring that our Bangladeshi readers remain equally connected to the content. Depending on readers’ interest and demand, we may also consider publishing selected writings in other languages in the future.

London is a truly global city, home to people speaking nearly 300 different languages. To publish an online platform exclusively in a single language—only Bengali—from a city renowned worldwide as the capital of art, culture, and literature, no longer seems adequate or reflective of our surroundings. The multicultural character of London naturally calls for a broader, multilingual outlook.

Moreover, as the United Kingdom is part of the European continent, we believe that extending Voice of People into one or two European languages is a timely and well-considered decision.

That said, we wish to make one point absolutely clear: ‘Voice of People’ remains, first and foremost, an online portal dedicated to Bengali-speaking readers, published daily from the Canary Wharf area of East London. Our multilingual initiative is not a replacement for Bengali content, but an expansion of our editorial vision.

We sincerely hope that our readers will welcome this initiative with enthusiasm and goodwill.
Editor