ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্যদের পূর্ণাঙ্গ তালিকা
ভয়েস অব পিপল ডেস্ক, ১৪ ফেব্রুয়ারি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের রাজনৈতিক মানচিত্রে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ২৯৯টি আসনের মধ্যে দলটি ২০৯টিতে জয় নিশ্চিত করেছে। চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল মামলা-সংক্রান্ত জটিলতায় স্থগিত থাকায় এই দুই আসনের গেজেট প্রকাশ হয়নি। এছাড়া শেরপুর-৩ আসনে প্রার্থীর মৃত্যুর কারণে ভোটগ্রহণ স্থগিত রয়েছে।
দ্বিতীয় সর্বোচ্চ ৬৮টি আসন পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৬টি আসন। অন্যান্য দলের মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস ২টি, খেলাফত মজলিস ১টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ১টি, গণঅধিকার পরিষদ ১টি এবং গণসংহতি আন্দোলন ১টি আসনে জয়ী হয়েছে। স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন ৭টি আসনে।
এরশাদের গঠিত ‘জাতীয় পার্টি’ তাঁর ছোট ভাই জিএম কাদেরের নেতৃত্বে রংপুরসহ দেশের কোথাও কোন আসনে পাশ করতে পারেনি। আর ৫১টি নিবন্ধিত দল এবারের ইলেকশনে অংশ নিলেও ৪২টি দলের প্রধানসহ কেউই পাশ করতে পারেনি।
বিএনপির নেতৃত্বাধীন জোট, জামায়াতের ১১ দলীয় ঐক্য এবং নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর বিজয়ীদের বিভাগভিত্তিক তালিকা নিচে উপস্থাপন করা হলো—
সিলেট বিভাগ
সিলেট-১ খন্দকার আবদুল মুক্তাদির (বিএনপি), সিলেট-২ তাহসিনা রুশদীর লুনা (বিএনপি), সিলেট-৩ মোহাম্মদ আবদুল মালিক (বিএনপি), সিলেট-৪ আরিফুল হক চৌধুরী (বিএনপি), সিলেট-৫ মুফতি আবুল হাসান (খেলাফত মজলিস), সিলেট-৬ এমরান আহমদ চৌধুরী (বিএনপি)।
সুনামগঞ্জ-১ কামরুজ্জামান কামরুল (বিএনপি), সুনামগঞ্জ-২ নাসির উদ্দীন চৌধুরী (বিএনপি), সুনামগঞ্জ-৩ কয়ছর আহমেদ (বিএনপি), সুনামগঞ্জ-৪ নুরুল ইসলাম নুরুল (বিএনপি), সুনামগঞ্জ-৫ কলিম উদ্দিন মিলন (বিএনপি)।
মৌলভীবাজার-১ নাসির উদ্দীন মিঠু (বিএনপি), মৌলভীবাজার-২ শওকতুল ইসলাম শকু (বিএনপি), মৌলভীবাজার-৩ এম নাসের রহমান (বিএনপি), মৌলভীবাজার-৪ হাজী মুজিবুর রহমান চৌধুরী (বিএনপি)।
হবিগঞ্জ-১ ড. রেজা কিবরিয়া (বিএনপি), হবিগঞ্জ-২ ডা. সাখাওয়াত হোসেন হাসান (বিএনপি), হবিগঞ্জ-৩ জি কে গউছ (বিএনপি), হবিগঞ্জ-৪ সৈয়দ মোহাম্মদ ফয়সল জয় (বিএনপি)।
ঢাকা বিভাগ
ঢাকা-১ খোন্দকার আবু আশফাক (বিএনপি), ঢাকা-২ মো. আমানউল্লাহ আমান (বিএনপি), ঢাকা-৩ গয়েশ্বর চন্দ্র রায় (বিএনপি), ঢাকা-৪ সৈয়দ জয়নুল আবেদীন (বাংলাদেশ জামায়াতে ইসলামী), ঢাকা-৫ মোহাম্মদ কামাল হোসেন (বাংলাদেশ জামায়াতে ইসলামী), ঢাকা-৬ ইশরাক হোসেন (বিএনপি), ঢাকা-৭ হামিদুর রহমান (বিএনপি), ঢাকা-৮ মির্জা আব্বাস উদ্দিন আহমেদ (বিএনপি), ঢাকা-৯ হাবিবুর রশিদ (বিএনপি), ঢাকা-১০ শেখ রবিউল আলম (বিএনপি)।
ঢাকা-১১ মো. নাহিদ ইসলাম (জাতীয় নাগরিক পার্টি), ঢাকা-১২ সাইফুল আলম (বাংলাদেশ জামায়াতে ইসলামী), ঢাকা-১৩ ববি হাজ্জাজ (বিএনপি), ঢাকা-১৪ মীর আহমাদ বিন কাসেম (বাংলাদেশ জামায়াতে ইসলামী), ঢাকা-১৫ মো. শফিকুর রহমান (বাংলাদেশ জামায়াতে ইসলামী), ঢাকা-১৬ আব্দুল বাতেন (বাংলাদেশ জামায়াতে ইসলামী), ঢাকা-১৭ তারেক রহমান (বিএনপি), ঢাকা-১৮ এস. এম. জাহাঙ্গীর হোসেন (বিএনপি), ঢাকা-১৯ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন (বিএনপি), ঢাকা-২০ মো. তমিজ উদ্দিন (বিএনপি)।
টাঙ্গাইল-১ ফকির মাহবুব আনাম (বিএনপি), টাঙ্গাইল-২ আব্দুস সালাম পিন্টু (বিএনপি), টাঙ্গাইল-৩ মো. লুৎফর রহমান খান আজাদ (স্বতন্ত্র), টাঙ্গাইল-৪ লুৎফর রহমান মতিন (বিএনপি), টাঙ্গাইল-৫ সুলতান সালাউদ্দিন টুকু (বিএনপি), টাঙ্গাইল-৬ মো. রবিউল আওয়াল (বিএনপি), টাঙ্গাইল-৭ আবুল কালাম আজাদ সিদ্দিকী (বিএনপি), টাঙ্গাইল-৮ অ্যাডভোকেট আহমেদ আযম খান (বিএনপি)।
কিশোরগঞ্জ-১ মোহাম্মদ মাজহারুল ইসলাম (বিএনপি), কিশোরগঞ্জ-২ অ্যাডভোকেট মো. জালাল উদ্দীন (বিএনপি), কিশোরগঞ্জ-৩ ড. মুহাম্মদ ওসমান ফারুক (বিএনপি), কিশোরগঞ্জ-৪ মো. ফজলুর রহমান (বিএনপি), কিশোরগঞ্জ-৫ শেখ মজিবুর রহমান ইকবাল (স্বতন্ত্র), কিশোরগঞ্জ-৬ মো. শরীফুল আলম (বিএনপি)।
মানিকগঞ্জ-১ এস এ জিন্নাহ কবীর (বিএনপি), মানিকগঞ্জ-২ মঈনুল ইসলাম খান (বিএনপি), মানিকগঞ্জ-৩ আফরোজা খানম রিতা (বিএনপি)।
মুন্সিগঞ্জ-১ শেখ মো. আব্দুল্লাহ (বিএনপি), মুন্সিগঞ্জ-২ আব্দুস সালাম আজাদ (বিএনপি), মুন্সিগঞ্জ-৩ মো. কামরুজ্জামান রতন (বিএনপি)।
গাজীপুর-১ মো. মজিবুর রহমান (বিএনপি), গাজীপুর-২ এম মনজুরুল করিম রনি (বিএনপি), গাজীপুর-৩ এস এম রফিকুল ইসলাম বাচ্চু (বিএনপি), গাজীপুর-৪ অধ্যক্ষ সালাহউদ্দিন আইউবী (বাংলাদেশ জামায়াতে ইসলামী), গাজীপুর-৫ একেএম ফজলুল হক মিলন (বিএনপি)।
নরসিংদী-১ খায়রুল কবির খোকন (বিএনপি), নরসিংদী-২ ড. আব্দুল মঈন খান (বিএনপি), নরসিংদী-৩ মনজুর এলাহী (বিএনপি), নরসিংদী-৪ সরদার মো. সাখাওয়াত হোসেন (বিএনপি), নরসিংদী-৫ মো. আশরাফ উদ্দিন বকুল (বিএনপি)।
নারায়ণগঞ্জ-১ মুস্তাফিজুর রহমান ভূঁইয়া (বিএনপি), নারায়ণগঞ্জ-২ মো. নজরুল ইসলাম আজাদ (বিএনপি), নারায়ণগঞ্জ-৩ আজহারুল ইসলাম মান্নান (বিএনপি), নারায়ণগঞ্জ-৪ আবদুল্লাহ আল আমিন (জাতীয় নাগরিক পার্টি), নারায়ণগঞ্জ-৫ আবুল কালাম (বিএনপি)।
রাজবাড়ী-১ আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম (বিএনপি), রাজবাড়ী-২ মো. হারুন-অর-রশিদ (বিএনপি)।
ফরিদপুর-১ ড. ইলিয়াস মোল্যা (বাংলাদেশ জামায়াতে ইসলামী), ফরিদপুর-২ শামা ওবায়েদ ইসলাম রিংকু (বিএনপি), ফরিদপুর-৩ চৌধুরী নায়ার ইউসুফ আহমেদ (বিএনপি), ফরিদপুর-৪ শহিদুল ইসলাম বাবুল (বিএনপি)।
গোপালগঞ্জ-১ মো. সেলিমুজ্জামান মোল্যা (বিএনপি), গোপালগঞ্জ-২ ডা. কে এম বাবর আলী (বিএনপি), গোপালগঞ্জ-৩ এস এম জিলানী (বিএনপি)।
মাদারীপুর-১ সাইদ উবিন আহমাদ হানজালা (খেলাফত মজলিস), মাদারীপুর-২ জাহান্দার আলী মিয়া (বিএনপি), মাদারীপুর-৩ আনিসুর রহমান খোকন তালুকদার (বিএনপি)।
শরীয়তপুর-১ সাঈদ আহমেদ আসলাম (বিএনপি), শরীয়তপুর-২ শফিকুর রহমান কিরণ (বিএনপি), শরীয়তপুর-৩ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু (বিএনপি)।
চট্টগ্রাম বিভাগ
ব্রাহ্মণবাড়িয়া-১ এম এ হান্নান (বিএনপি), ব্রাহ্মণবাড়িয়া-২ রুমিন ফারহানা (স্বতন্ত্র), ব্রাহ্মণবাড়িয়া-৩ মো. খালেদ হোসেন মাহবুব (বিএনপি), ব্রাহ্মণবাড়িয়া-৪ মুশফিকুর রহমান (বিএনপি), ব্রাহ্মণবাড়িয়া-৫ মো. আবদুল মান্নান (বিএনপি), ব্রাহ্মণবাড়িয়া-৬ জোনায়েদ আব্দুর রহিম সাকি (গণসংহতি আন্দোলন, জোট প্রার্থী)।
কুমিল্লা-১ ড. খন্দকার মোশাররফ হোসেন (বিএনপি), কুমিল্লা-২ মো. সেলিম ভূঁইয়া (বিএনপি), কুমিল্লা-৩ কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ (বিএনপি), কুমিল্লা-৪ হাসনাত আবদুল্লা (এনসিপি), কুমিল্লা-৫ মো. জসীম উদ্দিন (বিএনপি), কুমিল্লা-৬ মনিরুল হক চৌধুরী (বিএনপি), কুমিল্লা-৭ আতিকুল আলম (স্বতন্ত্র), কুমিল্লা-৮ জাকারিয়া তাহের (বিএনপি), কুমিল্লা-৯ মো. আবুল কালাম (বিএনপি), কুমিল্লা-১০ মো. মোবাশ্বের আলম ভুঁইয়া (বিএনপি), কুমিল্লা-১১ ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মাদ তাহের (জামায়াত)।
চাঁদপুর-১ এহসানুল হক মিলন (বিএনপি), চাঁদপুর-২ মো. জালাল উদ্দিন (বিএনপি), চাঁদপুর-৩ শেখ ফরিদ আহম্মেদ (বিএনপি), চাঁদপুর-৪ মো. আবদুল হান্নান (স্বতন্ত্র), চাঁদপুর-5 মো. মমিনুল হক (বিএনপি)।
ফেনী-১ মুন্সী রফিকুল আলম (বিএনপি), ফেনী-২ জয়নাল আবদিন (বিএনপি), ফেনী-৩ আবদুল আউয়াল মিন্টু (বিএনপি)।
নোয়াখালী-১ মাহবুব উদ্দিন খোকন (বিএনপি), নোয়াখালী-২ জয়নুল আবদিন ফারুক (বিএনপি), নোয়াখালী-৩ বরকত উল্লাহ বুলু (বিএনপি), নোয়াখালী-৪ মোহাম্মদ শাহজাহান (বিএনপি), নোয়াখালী-৫ মোহাম্মদ ফখরুল ইসলাম (বিএনপি), নোয়াখালী-৬ আবদুল হান্নান মাসউদ (এনসিপি)।
লক্ষ্মীপুর-১ মো. শাহাদাত হোসেন (বিএনপি), লক্ষ্মীপুর-২ মো. আবুল খায়ের ভূঁইয়া (বিএনপি), লক্ষ্মীপুর-৩ মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি (বিএনপি), লক্ষ্মীপুর-৪ এবিএম আশরাফ উদ্দিন নিজাম (বিএনপি)।
চট্টগ্রাম-১ নুরুল আমিন (বিএনপি), চট্টগ্রাম-২ ফল স্থগিত, চট্টগ্রাম-৩ মোস্তফা কামাল পাশা (বিএনপি), চট্টগ্রাম-৪ ফল স্থগিত, চট্টগ্রাম-৫ মীর মোহাম্মদ হেলাল উদ্দীন (বিএনপি), চট্টগ্রাম-৬ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী (বিএনপি), চট্টগ্রাম-৭ হুম্মাম কাদের চৌধুরী (বিএনপি), চট্টগ্রাম-৮ এরশাদউল্লাহ (বিএনপি), চট্টগ্রাম-৯ মোহাম্মদ আবু সুফিয়ান (বিএনপি), চট্টগ্রাম-১০ সাঈদ আল নোমান (বিএনপি), চট্টগ্রাম-১১ আমির খসরু মাহমুদ চৌধুরী (বিএনপি), চট্টগ্রাম-১২ মোহাম্মদ এনামুল হক (বিএনপি), চট্টগ্রাম-১৩ সরওয়ার জামাল নিজাম (বিএনপি), চট্টগ্রাম-১৪ আলহাজ জসীম উদ্দীন (বিএনপি), চট্টগ্রাম-১৫ শাহজাহান চৌধুরী (জামায়াত), চট্টগ্রাম-১৬ মোহাম্মদ জহিরুল ইসলাম (জামায়াত)।
ময়মনসিংহ বিভাগ
ময়মনসিংহ-১ সালমান ওমর রুবেল (স্বতন্ত্র), ময়মনসিংহ-২ মোহাম্মদুল্লাহ (বাংলাদেশ খেলাফত মজলিস), ময়মনসিংহ-৩ এম ইকবাল হোসেইন (বিএনপি), ময়মনসিংহ-৪ মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ (বিএনপি), ময়মনসিংহ-৫ মোহাম্মদ জাকির হোসেন (বিএনপি), ময়মনসিংহ-৬ মো. কামরুল হাসান (বাংলাদেশ জামায়াতে ইসলামী), ময়মনসিংহ-৭ ডা. মো. মাহাবুবুর রহমান (বিএনপি), ময়মনসিংহ-৮ লুৎফুল্লাহেল মাজেদ (বিএনপি), ময়মনসিংহ-৯ ইয়াসের খান চৌধুরী (বিএনপি), ময়মনসিংহ-১০ মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু (বিএনপি), ময়মনসিংহ-১১ ফখর উদ্দিন আহমেদ বাচ্চু (বিএনপি)।
নেত্রকোনা-১ ব্যারিস্টার কায়সার কামাল (বিএনপি), নেত্রকোনা-২ আনোয়ারুল হক (বিএনপি), নেত্রকোনা-৩ রফিকুল ইসলাম হিলালী (বিএনপি), নেত্রকোনা-৪ মো. লুৎফুজ্জামান বাবর (বিএনপি), নেত্রকোনা-৫ মাছুম মোস্তফা (বাংলাদেশ জামায়াতে ইসলামী)।
জামালপুর-১ এম রশিদুজ্জামান মিল্লাত (বিএনপি), জামালপুর-২ এ. ই. সুলতান মাহমুদ বাবু (বিএনপি), জামালপুর-৩ মো. মোস্তাফিজুর রহমান বাবুল (বিএনপি), জামালপুর-৪ মো. ফরিদুল কবীর তালুকদার (বিএনপি), জামালপুর-৫ শাহ মো. ওয়ারেছ আলী মামুন (বিএনপি)।
শেরপুর-১ মো. রাশেদুল ইসলাম রাশেদ (বাংলাদেশ জামায়াতে ইসলামী), শেরপুর-২ মোহাম্মদ ফাহিম চৌধুরী (বিএনপি), শেরপুর-৩ নির্বাচন স্থগিত।
রংপুর বিভাগ
পঞ্চগড়-১ মুহাম্মদ নওশাদ জমির (বিএনপি), পঞ্চগড়-২ ফরহাদ হোসেন আজাদ (বিএনপি)।
ঠাকুরগাঁও-১ মির্জা ফখরুল ইসলাম আলমগীর (বিএনপি), ঠাকুরগাঁও-২ মো. আব্দুস সালাম (বিএনপি), ঠাকুরগাঁও-৩ মো. জাহিদুর রহমান (বিএনপি)।
দিনাজপুর-১ মো. মনজুরুল ইসলাম (বিএনপি), দিনাজপুর-২ মো. সাদিক রিয়াজ (বিএনপি), দিনাজপুর-৩ সৈয়দ জাহাঙ্গীর আলম (বিএনপি), দিনাজপুর-৪ মো. আখতারুজ্জামান মিয়া (বিএনপি), দিনাজপুর-৫ এ. জেড. এম. রেজওয়ানুল হক (স্বতন্ত্র), দিনাজপুর-৬ ডা. এ জেড এম জাহিদ হোসেন (বিএনপি)।
নীলফামারী-১ মো. আব্দুস সাত্তার (বাংলাদেশ জামায়াতে ইসলামী), নীলফামারী-২ আল ফারুক আব্দুল লতিফ (বাংলাদেশ জামায়াতে ইসলামী), নীলফামারী-৩ ওবায়দুল্লাহ সালাফী (বাংলাদেশ জামায়াতে ইসলামী), নীলফামারী-৪ আব্দুল মুনতাকিম (বাংলাদেশ জামায়াতে ইসলামী)।
লালমনিরহাট-১ মো. হাসান রাজীব প্রধান (বিএনপি), লালমনিরহাট-২ মো. রোকনউদ্দিন বাবুল (বিএনপি), লালমনিরহাট-৩ আসাদুল হাবিব দুলু (বিএনপি)।
রংপুর-১ মো. রায়হান সিরাজী (বাংলাদেশ জামায়াতে ইসলামী), রংপুর-২ এ টি এম আজহারুল ইসলাম (বাংলাদেশ জামায়াতে ইসলামী), রংপুর-৩ মো. মাহবুবার রহমান বেলাল (বাংলাদেশ জামায়াতে ইসলামী), রংপুর-৪ আখতার হোসেন (জাতীয় নাগরিক পার্টি), রংপুর-৫ মো. গোলাম রব্বানী (বাংলাদেশ জামায়াতে ইসলামী), রংপুর-৬ মো. নুরুল আমীন (বাংলাদেশ জামায়াতে ইসলামী)।
কুড়িগ্রাম-১ মো. আনোয়ারুল ইসলাম (বাংলাদেশ জামায়াতে ইসলামী), কুড়িগ্রাম-২ আতিকুর রহমান মোজাহিদ (জাতীয় নাগরিক পার্টি), কুড়িগ্রাম-৩ মো. মাহবুবুল আলম সালেহী (বাংলাদেশ জামায়াতে ইসলামী), কুড়িগ্রাম-৪ মো. মোস্তাফিজুর রহমান (বাংলাদেশ জামায়াতে ইসলামী)।
গাইবান্ধা-১ মো. মাজেদুর রহমান (বাংলাদেশ জামায়াতে ইসলামী), গাইবান্ধা-২ মো. আব্দুল করিম (বাংলাদেশ জামায়াতে ইসলামী), গাইবান্ধা-৩ আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম লেবু (বাংলাদেশ জামায়াতে ইসলামী), গাইবান্ধা-৪ মোহাম্মদ শামীম কায়সার (বিএনপি), গাইবান্ধা-৫ মো. আব্দুল ওয়ারেছ (বাংলাদেশ জামায়াতে ইসলামী)।
রাজশাহী বিভাগ
বগুড়া-১ কাজী রফিকুল ইসলাম (বিএনপি), বগুড়া-২ মীর শাহে আলম (বিএনপি), বগুড়া-৩ আব্দুল মহিত তালুকদার (বিএনপি), বগুড়া-৪ মোশাররফ হোসেন (বিএনপি), বগুড়া-৫ গোলাম মোহাম্মদ সিরাজ (বিএনপি), বগুড়া-৬ তারেক রহমান (বিএনপি), বগুড়া-৭ মোরশেদ মিল্টন (বিএনপি)।
জয়পুরহাট-১ মো. ফজলুর রহমান সাঈদ (বাংলাদেশ জামায়াতে ইসলামী), জয়পুরহাট-২ মো. আব্দুল বারী (বিএনপি)।
নওগাঁ-১ মো. মোস্তাফিজুর রহমান (বিএনপি), নওগাঁ-২ মো. এনামুল হক (বাংলাদেশ জামায়াতে ইসলামী), নওগাঁ-৩ মো. ফজলে হুদা বাবুল (বিএনপি), নওগাঁ-৪ ইকরামুল বারী (বিএনপি), নওগাঁ-৫ মো. জাহিদুল ইসলাম (বিএনপি), নওগাঁ-৬ শেখ মো. রেজাউল ইসলাম (বিএনপি)।
রাজশাহী-১ মো. মুজিবুর রহমান (বাংলাদেশ জামায়াতে ইসলামী), রাজশাহী-২ মো. মিজানুর রহমান মিনু (বিএনপি), রাজশাহী-৩ মোহাম্মদ শফিকুল হক মিলন (বিএনপি), রাজশাহী-৪ মো. আব্দুল বারী সরদার (বাংলাদেশ জামায়াতে ইসলামী), রাজশাহী-৫ অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল (বিএনপি), রাজশাহী-৬ মো. আবু সাইদ চাঁদ (বিএনপি)।
চাঁপাইনবাবগঞ্জ-১ ড. কেরামত আলী (বাংলাদেশ জামায়াতে ইসলামী), চাঁপাইনবাবগঞ্জ-২ ড. মিজানুর রহমান (বাংলাদেশ জামায়াতে ইসলামী), চাঁপাইনবাবগঞ্জ-৩ মো. নূরুল ইসলাম বুলবুল (বাংলাদেশ জামায়াতে ইসলামী)।
নাটোর-১ ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল (বিএনপি), নাটোর-২ এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু (বিএনপি), নাটোর-৩ মো. আনোয়ারুল ইসলাম আনু (বিএনপি), নাটোর-৪ মো. আব্দুল আজিজ (বিএনপি)।
পাবনা-১ ব্যারিস্টার নাজিবুর রহমান (বাংলাদেশ জামায়াতে ইসলামী), পাবনা-২ এ কে এম সেলিম রেজা হাবিব (বিএনপি), পাবনা-৩ মুহাম্মাদ আলী আছগার (বাংলাদেশ জামায়াতে ইসলামী), পাবনা-৪ মো. আবু তালেব মন্ডল (বাংলাদেশ জামায়াতে ইসলামী), পাবনা-৫ মো. শামসুর রহমান শিমুল বিশ্বাস (বিএনপি)।
সিরাজগঞ্জ-১ মো. সেলিম রেজা (বিএনপি), সিরাজগঞ্জ-২ ইকবাল হাসান মাহমুদ টুকু (বিএনপি), সিরাজগঞ্জ-৩ মো. আয়নুল হক (বিএনপি), সিরাজগঞ্জ-৪ মো. রফিকুল ইসলাম খান (বাংলাদেশ জামায়াতে ইসলামী), সিরাজগঞ্জ-৫ মো. আমিরুল ইসলাম খান (বিএনপি), সিরাজগঞ্জ-৬ এম. এ. মুহিত (বিএনপি)।
খুলনা বিভাগ
খুলনা-১ আমির এজাজ খান (বিএনপি), খুলনা-২ জাহাঙ্গীর হোসাইন হেলাল (বাংলাদেশ জামায়াতে ইসলামী), খুলনা-৩ রকিবুল ইসলাম বকুল (বিএনপি), খুলনা-৪ এস কে আজিজুল বারী হেলাল (বিএনপি), খুলনা-৫ আলি আজগার লবি (বিএনপি), খুলনা-৬ আবুল কালাম আজাদ (বাংলাদেশ জামায়াতে ইসলামী)।
বাগেরহাট-১ মশিউর রহমান (বাংলাদেশ জামায়াতে ইসলামী), বাগেরহাট-২ মনজুরুল হক (বাংলাদেশ জামায়াতে ইসলামী), বাগেরহাট-৩ ফরিদুল ইসলাম (বিএনপি), বাগেরহাট-৪ আব্দুল আলীম (বাংলাদেশ জামায়াতে ইসলামী)।
মাগুরা-১ মনোয়ার হোসেন খান (বিএনপি), মাগুরা-২ নিতাই রায় চৌধুরী (বিএনপি)।
নড়াইল-১ বিশ্বাস জাহাঙ্গীর আলম (বিএনপি), নড়াইল-২ আতাউর রহমান বাচ্চু (বাংলাদেশ জামায়াতে ইসলামী)।
যশোর-১ আজীজুর রহমান (বাংলাদেশ জামায়াতে ইসলামী), যশোর-২ মোসলেহ উদ্দিন ফরিদ (বাংলাদেশ জামায়াতে ইসলামী), যশোর-৩ অনিন্দ্য ইসলাম অমিত (বিএনপি), যশোর-৪ গোলাম রসুল (বাংলাদেশ জামায়াতে ইসলামী), যশোর-৫ গাজী এনামুল হক (বাংলাদেশ জামায়াতে ইসলামী), যশোর-৬ মোক্তার আলী (বাংলাদেশ জামায়াতে ইসলামী)।
মেহেরপুর-১ মো. তাজউদ্দীন খান (বাংলাদেশ জামায়াতে ইসলামী), মেহেরপুর-২ মো. নাজমুল হুদা (বাংলাদেশ জামায়াতে ইসলামী)।
কুষ্টিয়া-১ রেজা আহাম্মেদ (বিএনপি), কুষ্টিয়া-২ আব্দুল গফুর (বাংলাদেশ জামায়াতে ইসলামী), কুষ্টিয়া-৩ মুফতি আমির হামজা (বাংলাদেশ জামায়াতে ইসলামী), কুষ্টিয়া-৪ আফজাল হোসেন (বাংলাদেশ জামায়াতে ইসলামী)।
চুয়াডাঙ্গা-1 মাসুদ পারভেজ (বাংলাদেশ জামায়াতে ইসলামী), চুয়াডাঙ্গা-২ রুহুল আমিন (বাংলাদেশ জামায়াতে ইসলামী)।
ঝিনাইদহ-১ অ্যাডভোকেট আসাদুজ্জামান (বিএনপি), ঝিনাইদহ-২ আলী আজম মো. আবু বকর (বাংলাদেশ জামায়াতে ইসলামী), ঝিনাইদহ-৩ মতিয়ার রহমান (বাংলাদেশ জামায়াতে ইসলামী), ঝিনাইদহ-৪ আবু তালিব (বাংলাদেশ জামায়াতে ইসলামী)।
সাতক্ষীরা-১ ইজ্জত উল্লাহ (বাংলাদেশ জামায়াতে ইসলামী), সাতক্ষীরা-২ আব্দুল খালেক (বাংলাদেশ জামায়াতে ইসলামী), সাতক্ষীরা-৩ রবিউল বাসার (বাংলাদেশ জামায়াতে ইসলামী), সাতক্ষীরা-৪ গাজী নজরুল ইসলাম (বাংলাদেশ জামায়াতে ইসলামী)।
বরিশাল বিভাগ
বরগুনা-১ মাহমুদুল হাসান অলিউল্লাহ (ইসলামী আন্দোলন বাংলাদেশ), বরগুনা-২ নূরুল ইসলাম মনি (বিএনপি)।
পটুয়াখালী-১ আলতাফ হোসেন চৌধুরী (বিএনপি), পটুয়াখালী-২ ড. শফিকুল ইসলাম মাসুদ (বাংলাদেশ জামায়াতে ইসলামী), পটুয়াখালী-৩ মো. নুরুল হক নূর (গণঅধিকার পরিষদ সমর্থিত), পটুয়াখালী-৪ এবিএম মোশাররফ হোসেন (বিএনপি)।
ভোলা-১ আন্দালিভ রহমান পার্থ (বাংলাদেশ জাতীয় পার্টি), ভোলা-২ মো. হাফিজ ইব্রাহিম (বিএনপি), ভোলা-৩ হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম (বিএনপি), ভোলা-৪ মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন (বিএনপি)।
বরিশাল-১ জহির উদ্দিন স্বপন (বিএনপি), বরিশাল-২ সরদার সরফুদ্দিন আহমেদ (বিএনপি), বরিশাল-৩ অ্যাডভোকেট জয় নুল আবেদীন (বিএনপি), বরিশাল-৪ মো. রাজিব আহসান (বিএনপি), বরিশাল-৫ মো. মজিবুর রহমান সরোয়ার (বিএনপি), বরিশাল-৬ আবুল হোসেন খান (বিএনপি)।
ঝালকাঠি-১ রফিকুল ইসলাম জামাল (বিএনপি), ঝালকাঠি-২ ইসরাত সুলতানা ইলেন ভুট্টো (বিএনপি)।
পিরোজপুর-১ মাসুদ সাঈদী (বাংলাদেশ জামায়াতে ইসলামী), পিরোজপুর-২ আহম্মদ সোহেল মনজুর (বিএনপি), পিরোজপুর-৩ মো. রুহুল আমীন দুলাল (বিএনপি)।