আসন্ন রমজানে মক্কা ও মদিনায় তারাবি–বিতর হবে ১৩ রাকাত

আসন্ন রমজানে মক্কা ও মদিনায় তারাবি–বিতর হবে ১৩ রাকাত

ডেস্ক রিপোর্ট, ২৯ জানুয়ারি :  আসন্ন রমজান মাসে সৌদি আরবের পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববিতে রাতের তারাবি নামাজ ১০ রাকাত এবং এর পর ৩ রাকাত বিতর নামাজে আদায় করার সিদ্ধান্ত গ্রহণ করেছে কর্তৃপক্ষ। এর ফলে প্রতিদিন মোট ১৩ রাকাত নামাজ অনুষ্ঠিত হবে, যেখানে তারাবি ও বিতর মিলিয়ে পাঁচবার সালাম ফিরানো হবে। শেষ সালাম হবে বিতর নামাজের মাধ্যমে।

দুই পবিত্র মসজিদ বিষয়ক জেনারেল প্রেসিডেন্সি এই সিদ্ধান্ত নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, রমজান মাসে রাতের নামাজ এই নির্ধারিত কাঠামোর অনুসারেই অনুষ্ঠিত হবে।

প্রতিদিনের তারাবি নামাজ মক্কা ও মদিনা থেকে সরাসরি বিশ্বব্যাপী সম্প্রচার করা হবে। এর ফলে বিশ্বের কোটি কোটি মুসলমান এই রাতের নামাজের সঙ্গে হৃদয়ে যুক্ত থাকবেন।

রমজান মাস শুরু হওয়ার আগে তারাবি নামাজের সময়সূচি এবং ইমামদের তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।