আওয়ামীলীগ প্রার্থীকে ডুবিয়ে টুকেরবাজার ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী শফিকুর বিজয়ী
সিলেট সদর উপজেলার টুকের বাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে প্রার্থীর ভরাডুবি হয়েছে। আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী শ্রমিক নেতা রাজু গোয়ালাকে হারিয়ে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. সফিকুর রহমান বিজয়ী হয়েছেন।
এ ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে লড়াই করে চা শ্রমিক নেতা রাজু গোয়ালা পেয়েছেন ৪৩১০টি ভোট। আনারস প্রতীকে মো. সফিকুর রহমান ৭১৮৮টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
আর চশমা প্রতীকের প্রার্থী রফিক আহমদ পেয়েছেন ৮২৬টি ভোট। সিলেট সদর উপজেলার তিনটি ইউনিয়নে আজ নির্বাবচন অনুষ্ঠিত হয়েছে।