বায়োগ্যাস ও ভার্মিকম্পোস্ট প্রকল্পের উদ্যোক্তাদের প্রশিক্ষণ
আশা প্রকল্পের একটি বড় কাজ হচ্ছে উদ্যোক্তা সৃষ্টি করা : ডা. মোঃ আলমগীর কবির
সিলেট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ আলমগীর কবির বলেছেন, আর্থ-সামাজিক উন্নয়নে উদ্যোক্তাদের অবদান সবচেয়ে বেশি।
উদ্যোক্তারা নিজেদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখেন। আশা প্রকল্পের একটি বড় কাজ হচ্ছে উদ্যোক্তা সৃষ্টি করা। তাদেরকে বৈষয়িক প্রশিক্ষণের আওতায় আনা।
আজকের এই প্রশিক্ষণ দরিদ্র সদস্যদেরকে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে অনুপ্রাণিত করবে। আশা উদ্যোগে সুবিধাবঞ্চিত সদস্যদেরকে উদ্যোক্তা হিসেবে তৈরির লক্ষ্যে বায়োগ্যাস ও ভার্মিকম্পোস্ট প্রকল্পের উদ্যোক্তাদের জন্য আয়োজিত প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসবকথা বলেন।
প্রতি বছরের ন্যায় আশার নিজস্ব অর্থায়নে দরিদ্র সদস্যদের উদ্যোক্তা তৈরির লক্ষ্যে গত বৃহস্পতিবার (১৬ মার্চ) সিলেট নগরীর আম্বরখানাস্থ হোটেল ব্রিটানিয়াতে ৩০জন সদস্যদেরকে নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠান সম্পন্ন হয়।
আশা সিলেট-এর সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার এমজি রায়হানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন আশা সিলেট সদর অঞ্চলের আরএম মুজিব শেখ, সদর জেলার এএসই সুব্রত কুমার বর্মন, সদর-০১ শাখার ম্যানেজার মোঃ ফরিদ মিয়া ও আশা (বায়োগ্যাস)-এর টেকনিক্যাল অফিসার শাহিন শেখ, আশা (ভার্মিকম্পোস্ট) প্রশিক্ষক সাজ্জাদুল ইসলাম প্রমুখ।