ইরানের দেহদাশতে আবিস্কৃত হলো ৭ হাজার বছরের প্রাচীন গ্রাম !

ইরানের দেহদাশতে আবিস্কৃত হলো ৭  হাজার বছরের প্রাচীন গ্রাম !

আন্তর্জাতিক ডেস্ক, ৬ ডিসেম্বর ২০২৫:  ইরানের দেহদাশত শহরের বেলাদশাপুর এলাকায় প্রত্নতত্ত্ববিদরা প্রায় সাত হাজার বছরের এক প্রাগৈতিহাসিক গ্রামের সন্ধান পেয়েছেন। পরীক্ষামূলক খননকার্যে মধ্যযুগীয় স্তরের নিচে মিলেছে নবপাথরিক যুগের মৃৎপাত্র, সাংস্কৃতিক উপাদানসহ একাধিক স্থাপনার চিহ্ন।

খনন দলের প্রধান জবিহুল্লাহ মাসউদিনিয়া জানান, এ এলাকা আগে কখনো গবেষণার আওতায় না আসায় শহরের ইতিহাস নতুনভাবে মূল্যায়নের সুযোগ তৈরি হয়েছে। গবেষকেরা উত্তপ্ত পাথর ব্যবহারের প্রমাণও পেয়েছেন—যা দিয়ে সে সময়ের মানুষ পানি বা দুধ গরম করত।

এ ছাড়া শহরের উত্তরাংশে প্রাচীন কানাত পানি সরবরাহ ব্যবস্থার ধ্বংসাবশেষ মিলেছে। ধারণা করা হচ্ছে, বর্তমান দেহদাশতের বড় অংশই আসলে এই প্রাগৈতিহাসিক টিলার ওপর গড়ে উঠেছে।