বিশ্ব সংবাদ

হুথিদের ঠেকাতে এবার যুক্তরাজ্যের সাহায্য চায় সৌদি আরব

হুথিদের ঠেকাতে এবার যুক্তরাজ্যের সাহায্য চায় সৌদি আরব

ভয়েস অব পিপল রিপোর্ট, ১৭ সেপ্টেম্বর :

ইয়েমেনের হুথি বাহিনীকে মোকাবিলায় যুক্তরাজ্যের কাছে সামরিক সহায়তা চেয়েছে সৌদি আরব। সৌদির অনুরোধ এখন বিবেচনা করছে ব্রিটিশ সরকার। তবে কী ধরনের সহায়তা দেওয়া হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বাব আল-মান্দেব প্রণালিতে হুথিদের নিয়ন্ত্রণ নিয়ে সৌদি আরব বিশেষভাবে উদ্বিগ্ন। গুরুত্বপূর্ণ এই জলপথটি লোহিত সাগর ও এডেন উপসাগরকে যুক্ত করেছে এবং সুয়েজ খালের আন্তর্জাতিক নৌবাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

হুথিদের নিয়ন্ত্রণ বাড়লে জাহাজ চলাচল ও মধ্যপ্রাচ্য থেকে ইউরোপে তেল পরিবহনে বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে। এতে জ্বালানি সরবরাহ ও দাম নিয়েও নতুন চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

সৌদি আরব এর আগে যুক্তরাষ্ট্রের কাছেও হুথিদের বিরুদ্ধে সহায়তা চেয়েছে। তবে ওয়াশিংটন সরাসরি সামরিক অভিযানের বদলে গোয়েন্দা তথ্য ও লক্ষ্য নির্ধারণে সহযোগিতার কথা জানিয়েছে।

এখন সৌদির অনুরোধে যুক্তরাজ্য কী সিদ্ধান্ত নেয়, সেটিই নজরে রয়েছে। লন্ডন সরাসরি সামরিক অভিযানে যুক্ত হবে, নাকি গোয়েন্দা ও প্রতিরক্ষা সহযোগিতার মধ্যেই থাকবে—তা এখনো স্পষ্ট নয়।