ভয়েস অব পিপল ।। জনগণের কণ্ঠস্বর, বাস্তবতার প্রতিচ্ছবি

২০২৬ বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ: কোন দল খেলবে কবে, বাংলাদেশ সময় কত?

২০২৬ বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ: কোন দল খেলবে কবে, বাংলাদেশ সময় কত?

ভয়েস অব  পিপল রিপোর্ট, ৭ জুন:

ফুটবলপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ করা হয়েছে ফিফা বিশ্বকাপ-২০২৬-এর পূর্ণাঙ্গ ম্যাচ সূচি। এবার প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় এই আসর। আগামী ১১ জুন মেক্সিকো সিটিতে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ। ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুলাই নিউইয়র্ক-নিউজার্সিতে।

প্রকাশিত সূচি অনুযায়ী গ্রুপ পর্বে বেশ কয়েকটি হাইভোল্টেজ ম্যাচ অপেক্ষা করছে ফুটবলপ্রেমীদের জন্য।

উদ্বোধনী ম্যাচ
১১ জুন: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা (রাত ১টা)

আলোচিত গ্রুপ ম্যাচগুলো

সি গ্রুপ
১৪ জুন: ব্রাজিল বনাম মরক্কো (ভোর ৪টা)
২০ জুন: ব্রাজিল বনাম হাইতি (ভোর ৪টা)
২৫ জুন: স্কটল্যান্ড বনাম ব্রাজিল (ভোর ৪টা)

ডি গ্রুপ
১৩ জুন: যুক্তরাষ্ট্র বনাম প্যারাগুয়ে (সকাল ৭টা)
১৯ জুন: যুক্তরাষ্ট্র বনাম অস্ট্রেলিয়া (দিবাগত রাত ১টা)
২৬ জুন: যুক্তরাষ্ট্র বনাম প্লে-অফ জয়ী দল (সকাল ৮টা)

ই গ্রুপ
১৪ জুন: জার্মানি বনাম কুরাসাও (রাত ১১টা)
২০ জুন: জার্মানি বনাম আইভরি কোস্ট (দিবাগত রাত ২টা)
২৫ জুন: ইকুয়েডর বনাম জার্মানি (দিবাগত রাত ২টা)

এফ গ্রুপ
১৪ জুন: নেদারল্যান্ডস বনাম জাপান (দিবাগত রাত ২টা)
২০ জুন: নেদারল্যান্ডস বনাম প্লে-অফ জয়ী দল (রাত ১১টা)
২৬ জুন: তিউনিসিয়া বনাম নেদারল্যান্ডস (ভোর ৫টা)

জি গ্রুপ
১৫ জুন: বেলজিয়াম বনাম মিশর (দিবাগত রাত ১টা)
২১ জুন: বেলজিয়াম বনাম ইরান (দিবাগত রাত ১টা)
২৭ জুন: নিউজিল্যান্ড বনাম বেলজিয়াম (সকাল ৯টা)

এইচ গ্রুপ
১৫ জুন: স্পেন বনাম কেপ ভার্দে (রাত ১০টা)
২১ জুন: স্পেন বনাম সৌদি আরব (রাত ১০টা)
২৭ জুন: উরুগুয়ে বনাম স্পেন (ভোর ৬টা)

আই গ্রুপ
১৬ জুন: ফ্রান্স বনাম সেনেগাল (দিবাগত রাত ১টা)
২২ জুন: ফ্রান্স বনাম প্লে-অফ জয়ী দল (দিবাগত রাত ৩টা)
২৬ জুন: নরওয়ে বনাম ফ্রান্স (দিবাগত রাত ১টা)

জে গ্রুপ
১৭ জুন: আর্জেন্টিনা বনাম আলজেরিয়া (সকাল ৭টা)
২২ জুন: আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া (রাত ১১টা)
২৮ জুন: জর্ডান বনাম আর্জেন্টিনা (সকাল ৮টা)

কে গ্রুপ
১৭ জুন: পর্তুগাল বনাম প্লে-অফ জয়ী দল (রাত ১১টা)
২৩ জুন: পর্তুগাল বনাম উজবেকিস্তান (রাত ১১টা)
২৮ জুন: কলম্বিয়া বনাম পর্তুগাল (ভোর সাড়ে ৫টা)

এল গ্রুপ
১৭ জুন: ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া (দিবাগত রাত ২টা)
২৩ জুন: ইংল্যান্ড বনাম ঘানা (দিবাগত রাত ২টা)
২৭ জুন: পানামা বনাম ইংল্যান্ড (দিবাগত রাত ৩টা)

নকআউট পর্ব শুরু ২৮ জুন

গ্রুপ পর্ব শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ২৮ জুন শুরু হবে রাউন্ড অব ৩২। এরপর ৪ থেকে ৭ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে শেষ ষোলোর ম্যাচগুলো। কোয়ার্টার ফাইনাল হবে ৯ থেকে ১২ জুলাই, সেমিফাইনাল ১৪ ও ১৫ জুলাই।

ফাইনাল কবে?

১৮ জুলাই মায়ামিতে হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। আর বিশ্বচ্যাম্পিয়ন নির্ধারণের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় নিউইয়র্ক-নিউজার্সিতে।

বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশের পর এখন থেকেই জমে উঠেছে ফুটবলপ্রেমীদের আলোচনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড, স্পেন, জার্মানি ও পর্তুগালের মতো শক্তিধর দলগুলোর ম্যাচ ঘিরে উত্তেজনা ইতোমধ্যেই তুঙ্গে পৌঁছেছে।