সংরক্ষিত নারী আসনে সম্ভাব্য এমপি এবং মন্ত্রী পদে আলোচিত যাঁরা
ঢাকা প্রতিনিধি, ১৬ ফেব্রুয়ারি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালেই নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন। একইদিন বিকেলে নতুন মন্ত্রিসভার শপথও নেওয়া হবে।
এবার সংরক্ষিত নারী আসনগুলোতে কারা এমপি হবেন, তা নিয়েও তুমুল আলোচনা চলছে।
নির্বাচিত নারী এমপিরা
সরাসরি ভোটে জয়ী হয়েছেন সাতজন নারী। তাদের মধ্যে একজন স্বতন্ত্র প্রার্থী—রুমিন ফারহানা (ব্রাহ্মণবাড়িয়া–২)। বাকি ছয়জন বিএনপি থেকে নির্বাচিত হয়েছেন:
-
আফরোজা খানম (মানিকগঞ্জ-৩)
-
ইসরাত সুলতানা ইলেন ভুট্টো (ঝালকাঠি-২)
-
তাহসিনা রুশদীর (সিলেট-২)
-
ফারজানা শারমিন পুতুল (নাটোর-১)
-
শামা ওবায়েদ ইসলাম (ফরিদপুর-২)
-
চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ (ফরিদপুর-৩)
নারী কোঠায় মন্ত্রী হিসাবে যাঁদের মন্ত্রীপরিষদে যাবার সম্ভাবনা:
১. সেলিমা রহমান
২. তাহসিনা রুশদীর লুনা
৩. রুমিন ফারহানা
৪. সামিরা তানজিনা চৌধুরী
৫. হেলেন জেরিন খান
সংরক্ষিত আসনের সম্ভাব্য নারী এমপি প্রার্থীরা
বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়ী হওয়ায় ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে তারা ৩৫টি আসন পাবে। যাঁরা সংরক্ষিত আসনে মনোনীত হতে পারেন তাঁরা হলেন:
১. সেলিমা রহমান
২. বিলকিস আকতার জাহান শিরিন
৩. আফরোজা আব্বাস
৪. সুলতানা আহমেদ
৫. নাজমুন নাহার বেবী
৬. হেলেন জেরিন খান
৭. আরিফা সুলতানা রুমা
৮. সামিরা তানজিনা চৌধুরী
৯. সৈয়দা আদিবা হোসেন
১০. শাম্মী আকতার
১১. নিলোফার চৌধুরী মনি
১২. রাশেদা বেগম হীরা
১৩. রেহেনা আকতার রানু
১৪. আসিফা আশরাফী পাপিয়া
১৫. নিপুন রায় চৌধুরী
১৬. অপর্না রায়
১৭. শাহানা আকতার সানু
১৮. নিয়াজ হালিমা আর্লি
১৯. রাবেয়া আলম
২০. জেবা আমিন খান
২১. ইয়াসমিন আরা হক
২২. চেমন আরা বেগম
২৩. জাহান পান্না
২৪. বিলকিস ইসলাম
২৫. ফরিদা ইয়াসমিন
২৬. বেবী নাজনিন
২৭. রিজিয়া পারভিন
২৮. কনক চাঁপা
বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়ী হওয়ায় ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে তারা ৩৫টি আসন পাবে। এই আসনের মনোনয়ন মূলত দলের চেয়ারম্যান তারেক রহমান ও স্থায়ী কমিটির সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।
জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রীরা জানিয়েছেন, যারা দীর্ঘদিন রাজপথে ছিলেন, তারা এই আসনের মূল দাবিদার। অধ্যাপিকা রোকেয়া চৌধুরী বেবী বলেন, “আমরা ১৮ বছর রাজপথে ছিলাম। হামলা-মামলা-নির্যাতনের শিকার হয়েছি। আশা করি, আমাদের ত্যাগকে মূল্যায়ন করবেন।”
মহিলা দলের দফতর সম্পাদক শাহিনুর নার্গিস বলেন, “সংরক্ষিত নারী আসনে কারা মনোনয়ন পাবেন, তা হাই কমান্ড ঠিক করবে। আমরা ১৮ বছর রাজনীতির মাঠে ছিলাম এবং আজীবন বিএনপির সঙ্গে থাকব।”