ব্রিটেন সংবাদ
দাসব্যবসায় চার্চ অব ইংল্যান্ডের ভূমিকার নতুন প্রমাণ, বাড়ছে ক্ষতিপূরণ বিতর্ক
ভয়েস অব পিপল রিপোর্ট:
ব্রিটেনের ইতিহাসের একটি বিতর্কিত অধ্যায় নিয়ে নতুন গবেষণা সামনে এসেছে। নতুন করে ডিজিটাল করা ঐতিহাসিক নথিতে আটলান্টিক দাসব্যবসার সঙ্গে চার্চ অব ইংল্যান্ডের কিছু ধর্মযাজকের আর্থিক সম্পর্কের প্রমাণ পাওয়া গেছে।
গবেষণায় অন্তত ৪৫ জন ধর্মযাজক রয়্যাল আফ্রিকান কোম্পানিতে বিনিয়োগ করেছিলেন বলে তথ্য পাওয়া গেছে। ওই কোম্পানি আটলান্টিক দাসব্যবসার সঙ্গে গভীরভাবে যুক্ত ছিল।

নতুন নথি প্রকাশের ফলে ব্রিটিশ সাম্রাজ্য, দাসব্যবসা এবং বর্তমান প্রজন্মের প্রতিষ্ঠানের ঐতিহাসিক দায় নিয়ে বিতর্ক সামনে এসেছে।
নতুন ‘রেজিস্টার অব ব্রিটিশ স্লেভ ট্রেডার্স’ গবেষণায় দাসব্যবসা থেকে পাওয়া অর্থ ব্রিটেনের বিভিন্ন প্রতিষ্ঠান ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে কীভাবে প্রবেশ করেছিল, তারও কিছু আর্থিক সংযোগ তুলে ধরা হয়েছে।
চার্চ অব ইংল্যান্ড এরই মধ্যে তার ঐতিহাসিক সম্পৃক্ততার জন্য দুঃখপ্রকাশ করেছে। চার্চের পক্ষ থেকে দাসপ্রথার ঐতিহাসিক উত্তরাধিকার মোকাবিলায় ১০ কোটি পাউন্ডের ‘প্রজেক্ট স্পায়ার’ কর্মসূচির কথাও বলা হয়েছে।
তবে ক্ষতিপূরণ বা ‘রেপারেশন’ কীভাবে দেওয়া হবে, কতটা দেওয়া উচিত এবং অতীতের দায় বর্তমান প্রতিষ্ঠানের ওপর কীভাবে প্রয়োগ করা হবে—এসব নিয়ে ব্রিটেনে মতভেদ রয়েছে।
নতুন নথি প্রকাশের ফলে ব্রিটিশ সাম্রাজ্য, দাসব্যবসা এবং বর্তমান প্রজন্মের প্রতিষ্ঠানের ঐতিহাসিক দায় নিয়ে বিতর্ক আবারও সামনে এসেছে।