আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা

ভয়েস অব পিপল ডেস্ক, ৩১ ডিসেম্বর : 

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আজ বুধবার রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা জানানো হয়েছে। দুপুর ৩টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে লাখো মানুষ অংশ নেন।

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা :

  • বিবিসি: বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ ঢাকায় আসেন। জাতীয় পতাকায় মোড়ানো মরদেহবাহী গাড়ির পাশে মানুষ ছবি সম্বলিত পতাকা ধরে শোক প্রকাশ করেন।

  • আল জাজিরা: সংসদ ভবনে জড়ো হওয়া শোকাহতদের ভিড় ফুটেজে দেখা গেছে, যারা কফিন বহনকারী বহরের সঙ্গে দাঁড়িয়ে ছিলেন।

  • রয়টার্স: সামাজিক যোগাযোগ মাধ্যমে খালেদা জিয়ার জানাজা ও দাফনের পুরো কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হয়।

  • এএফপি: রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়ে জনগণের ঢল এবং তার অবদান স্মরণ করার কথাও উল্লেখ করা হয়।

  • এপি: নানা প্রতিবন্ধকতা উপেক্ষা করে মানুষ জানাজায় অংশ নেন, দুহাত তুলে প্রার্থনা করেন।

  • ডয়চে ভেলে: চার দশকের বেশি সময় ধরে বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপটে তার অবিচল ভূমিকার কথা তুলে ধরা হয়েছে।

  • দ্য হিন্দু: খালেদা জিয়াকে ‘রাজনৈতিক আইকন’ উল্লেখ করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের ঢাকায় আগমন ও সমবেদনার কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়।

  • ডন: পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার ঢাকায় এসে তার প্রতি শ্রদ্ধা জানান, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন অনুষ্ঠানের সময় বিপুল জনসাধারণ উপস্থিত ছিলেন।

দাফন:
জানাজা শেষে খালেদা জিয়াকে প্রয়াত স্বামী রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে জিয়া উদ্যানে দাফন করা হয়। রাষ্ট্রীয় মর্যাদায় তার বিদায় প্রক্রিয়া আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে।