খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিত
ঢাকা প্রতিনিধি : খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা অপরিবর্তিত রয়েছে। বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল ঢাকায় এসেছেন। বুধবার সকালে ঢাকায় পৌঁছান তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।
তাঁকে নিয়ে দেশের মানুষ উদ্বেগে রয়েছে। গতকাল সন্ধ্যায় তাঁকে দেখতে হাসপাতালে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
যুক্তরাজ্য থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় নেমে হোটেল থেকে দুপুরে এভারকেয়ার হাসপাতালে যান। এভারকেয়ার হাসপাতাল সূত্র জানায়, মেডিক্যাল বোর্ডের সঙ্গে চীনের ১০ সদস্যের একটি চিকিৎসক টিমও কাজ করছে। বিএনপি চেয়ারপার্সনের চিকিৎসা দিতে আমেরিকা, যুক্তরাজ্য, চীন, কাতার, সিঙ্গাপুর, পাকিস্তান, ইন্ডিয়াসহ আমাদের বন্ধুপ্রতিম অনেক দেশের সরকার এবং রাষ্ট্রপ্রধান এই চিকিৎসার বিষয়ে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।
বিএনপির নির্ভরযোগ্য সূত্র বলছে, ইতোমধ্যে খালেদা জিয়াকে লন্ডনে নিতে ভিসা প্রক্রিয়া, মেডিক্যাল অনুমোদন, বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সসহ প্রাথমিক সব ব্যবস্থা প্রায় সম্পন্ন। চিকিৎসার স্বার্থে পরিবার ও দল মনে করছে, এই মুহূর্তে বিদেশে নেওয়াই সবচেয়ে যুক্তিযুক্ত পদক্ষেপ।
ইতোমধ্যে খালেদা জিয়াকে লন্ডনে নিতে ভিসা প্রক্রিয়া, মেডিক্যাল অনুমোদন, বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সসহ প্রাথমিক সব ব্যবস্থা প্রায় সম্পন্ন। চিকিৎসার স্বার্থে পরিবার ও দল মনে করছে, এই মুহূর্তে বিদেশে নেওয়াই সবচেয়ে যুক্তিযুক্ত পদক্ষেপ।
বিএনপির একটি সূত্র জানায়, খালেদা জিয়ার ফুসফুসে সংক্রমণের কারণে যে জটিলতা তৈরি হয়েছিল, সেটা কিছুটা উন্নতির দিকে। বাকি সমস্যাগুলো অনেকটাই অপরিবর্তিত।