গাজার ৬ হাজার অঙ্গহীন ব্যক্তির জরুরি পুনর্বাসন প্রয়োজন
ইসরায়েলি গণহত্যার যুদ্ধে ফিলিস্তিনের গাজায় অঙ্গ-প্রত্যঙ্গ হারানো মোট ৬ হাজার মানুষের জরুরি ভিত্তিতে দীর্ঘমেয়াদী পুনর্বাসনের প্রয়োজন। বুধবার (৩ ডিসেম্বর) আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, হাজার হাজার আহত বেসামরিক নাগরিক এবং তাদের পরিবার গভীর মানবিক যন্ত্রণা ভোগ করছে। টেকসই শারীরিক পুনর্বাসনের পাশাপাশি মানসিক ও সামাজিক সহায়তা পরিষেবা প্রয়োজন।
গত সেপ্টেম্বরে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা (UNRWA)-এর প্রধান ফিলিপ লাজ্জারিনি বলেছিলেন, ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় বিশ্বজুড়ে মাথাপিছু সর্বাধিক সংখ্যক শিশু অঙ্গহীনতার শিকার হয়েছে।