ইরানে যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে যুক্তরাজ্যে তিন দিনের কর্মসপ্তাহ চালুর ঝুঁকি দেখা দিতে পারে
লন্ডন, ৯ মার্চ:
যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত অব্যাহত থাকায় তেলের দাম আবারও বেড়ে ব্যারেলপ্রতি ১০০ ডলারের উপরে উঠে গেছে।
আন্তর্জাতিক বাজারে তেলের মানদণ্ড হিসেবে ব্যবহৃত ব্রেন্ট ক্রুডের দাম বর্তমানে ব্যারেলপ্রতি ১০৭ ডলার, যা ২০২২ সালের গ্রীষ্মের পর থেকে দেখা যায়নি।
ইরানে হামলার পর চীন ও রাশিয়ার জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটার ঝুঁকি থাকলেও বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের তুলনায় যুক্তরাজ্য ও ইউরোপের জন্য ঝুঁকি আরও বেশি।