যোগব্যায়াম: শরীর–মনের সুস্থতায় প্রাচীন এক আধুনিক বিজ্ঞান

যোগব্যায়াম: শরীর–মনের সুস্থতায় প্রাচীন এক আধুনিক বিজ্ঞান

ভয়েস অব পিপল, স্বাস্থ্য ডেস্ক, ৯ ফেব্রুয়ারি: 

যোগব্যায়াম এখন শুধু আধ্যাত্মিক অনুশীলন নয়—এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত একটি পূর্ণাঙ্গ স্বাস্থ্যচর্চা। লন্ডনের স্বনামখ্যাত ইয়োগা  প্রশিক্ষক সৈয়দ সারওয়ার আলম চৌধুরী  জানান, যোগ মূলত শরীরের মাসকুলোস্কেলেটাল সিস্টেম এবং অটোনোমিক নার্ভাস সিস্টেমের ওপর কাজ করে। ফলে এটি একই সঙ্গে শরীরকে নমনীয় করে এবং মনকে শান্ত রাখে।

যোগ কেন জরুরি

  • পেশি ও জয়েন্টের নমনীয়তা বাড়ায়
  • ভঙ্গিমাজনিত সমস্যা কমায়
  • রক্ত সঞ্চালন উন্নত করে
  • দীর্ঘমেয়াদি ব্যথা ও পেশির শক্তভাব কমায়
  • ভেগাস নার্ভ সক্রিয় করে স্ট্রেস হরমোন কমায়
  • ঘুমের মান উন্নত হয়

ওজন কমাতে যোগ

যোগ মানেই শুধু শ্বাস-প্রশ্বাস নয়—সঠিক আসনগুলো ক্যালরি বার্ন করে, শরীর টোনড করে এবং বিপাকক্রিয়া বাড়ায়।

  • পাওয়ার ইয়োগা: সূর্য নমস্কার, ভিনিয়াসা—ক্যালরি বার্ন
  • স্ট্রেংথ ইয়োগা: প্লাঙ্ক, চতুরঙ্গ, নৌকাসন—মেটাবলিজম বাড়ায়
  • মাইন্ডফুল ইয়োগা: স্ট্রেস কমিয়ে পেটের মেদ কমাতে সহায়ক

ফ্যাট বার্নিং আসন: সূর্য নমস্কার, ভুজঙ্গাসন, ধনুরাসন, উত্তানপাদাসন
স্ট্রেস কমানো আসন: শবাসন, অনুলোম-বিলোম, ভ্রমরী, কপালভাতি

ফুসফুস ভালো রাখতে

  • ভুজঙ্গাসন: বুকের খাঁচা খুলে শ্বাসপ্রশ্বাস সহজ করে
  • তাড়াসন: ফুসফুস পুরো প্রসারিত করে
  • মৎস্যাসন: গভীর শ্বাস নেওয়ার সক্ষমতা বাড়ায়
  • ধনুরাসন: ডায়াফ্রাম শক্তিশালী করে
  • উষ্ট্রাসন: বুক সামনে প্রসারিত করে শ্বাসপ্রশ্বাস উন্নত করে

প্রাণায়াম

  • অনুলোম-বিলোম: শ্বাসনালি পরিষ্কার করে
  • ডিপ ব্রিদিং: ফুসফুস ও ডায়াফ্রাম শক্তিশালী করে

ঘাড়ের ব্যথা কমাতে

নেক স্ট্রেচ, ক্যাট-কাউ, ভুজঙ্গাসন, চাইল্ড পোজ ও সেতুবন্ধাসন ঘাড়ের পেশি শিথিল করে এবং রক্ত সঞ্চালন বাড়ায়।

মানসিক শান্তির জন্য

চাইল্ড পোজ, সুপ্ত বদ্ধ কোনাসন ও মার্জারি আসন মনোযোগ বাড়ায়, উদ্বেগ কমায় এবং স্নায়ুকে শান্ত করে।

চুল পড়া কমাতে

  • অধোমুখ শ্বানাসন: মাথায় রক্ত সঞ্চালন বাড়ায়
  • পাদহস্তাসন: স্কাল্পে অক্সিজেন প্রবাহ বাড়ায়
  • সিংহাসন: স্কাল্প নার্ভ রিল্যাক্স করে
  • বজ্রাসন: হজম উন্নত করে, পুষ্টি শোষণ বাড়ায়—চুলের গোড়া মজবুত হয়

যোগে যেসব ভুল নয়

  • প্রশিক্ষকের পরামর্শ ছাড়া কঠিন আসন নয়
  • ওয়ার্ম আপ ছাড়া যোগ শুরু করা ঝুঁকিপূর্ণ
  • খাওয়ার পরপর যোগ নয়—৩০ মিনিট বিরতি প্রয়োজন
  • আঁটসাঁটো পোশাক বা জুতা পরে যোগ নয়