বাংলাদেশের নতুন সরকারে যাঁদের মন্ত্রীসভায় ঠাঁই পাবার সম্ভাবনা

বাংলাদেশের নতুন সরকারে যাঁদের মন্ত্রীসভায় ঠাঁই পাবার সম্ভাবনা

ভয়েস অব পিপল নিউজ, ১৩ ফেব্রুয়ারি:  ত্রয়োদশ সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠনের প্রস্তুতি শুরু করেছে। দলের চেয়ারম্যান তারেক রহমান–এর নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠনের আলোচনা চলছে। দলীয় সূত্র বলছে, এবার অভিজ্ঞ ও প্রবীণ নেতাদের পাশাপাশি নতুন ও উচ্চশিক্ষিত তরুণ মুখদেরও অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে, যাতে অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে একটি ভারসাম্যপূর্ণ মন্ত্রিসভা গঠন করা যায়। ৩২ থেকে ৪২ সদস্যের মধ্যে থাকতে পারে মন্ত্রিসভা। যেমন, মন্ত্রিসভা ৪০ জনের হলে আইন মোতাবেক টেকনোক্র্যাট কোটায় চারজনকে মন্ত্রী করা যাবে।

এদিকে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অথবা ড. আব্দুল মঈন খানকে রাষ্ট্রপতি করা হতে পারে এমন গুঞ্জনও রয়েছে।

বেশি আলোচনায় থাকা অভিজ্ঞ নেতাদের মধ্যে রয়েছেন:

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর,

স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান

মির্জা আব্বাস

সালাহউদ্দিন আহমেদ,

আমীর খসরু মাহমুদ চৌধুরী (পররাষ্ট্র/বাণিজ্য),

আ ন ম এহসানুল হক মিলন (শিক্ষা),

গয়েশ্বর চন্দ্র রায়,

ইকবাল হাসান মাহমুদ টুকু 


স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান–কে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে বিবেচনা করা হতে পারে।

নতুন মুখ

নতুন প্রজন্মের নেতৃত্ব গড়ে তুলতে কয়েকজন তরুণ নেতাকেও বিবেচনায় রাখা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন—

  • রুহুল কবির রিজভী (তথ্য ও সম্প্রচার, টেকনোক্র্যাট)

  • ইসমাইল জবিউল্লাহ (জনপ্রশাসন, টেকনোক্র্যাট)

  • শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি (স্বরাষ্ট্র)

  • বেগম সেলিমা রহমান
  • হাবিব-উন-নবী খান সোহেল
  • হুমায়ুন কবির (পররাষ্ট্র প্রতিমন্ত্রী, টেকনোক্র্যাট)

  • ড. এজেডএম জাহিদ হোসেন (স্বাস্থ্য)

  • ফজলুর রহমান (মুক্তিযুদ্ধবিষয়ক)

  • মওদুদ হোসেন আলমগীর পাভেল
  • মাহদী আমিন
  • আমিনুল হক
  • আরিফুল হক চৌধুরী ( বিমান ও পযর্যটন)

বিএনপি পূর্বঘোষিত জাতীয় সরকারের অংশ হিসেবে আন্দোলনের শরিক দলগুলোর নেতাদেরও মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করতে চায়। আলোচনায় রয়েছেন—

  • ড. রেজা কিবরিয়া (অর্থ)

  • ববি হাজ্জাজ

  • আন্দালিব রহমান পার্থ

  • নুরুল হক নুর

  • মোস্তফা জামাল হায়দার

  • ড. জিয়াউদ্দিন হায়দার

এছাড়াও আরও যাঁদের মন্ত্রী পরিষদে থাকার সম্ভাবনা রয়েছে তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন: ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির, আমানউল্লাহ আমান, হাবিবুর রশীদ, শেখ রবিউল আলম, আসাদুল হাবিব দুলু, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, অনিন্দ্য ইসলাম অমিত, রকিবুল ইসলাম বকুল, মোহাম্মদ আলী আসগর লবি, নুরুল ইসলাম মনি, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, মজিবর রহমান সরওয়ার, এবিএম মোশাররফ হোসেন, জহির উদ্দিন স্বপন, আব্দুস সালাম পিন্টু, অ্যাডভোকেট জয়নাল আবেদীন, ব্যারিস্টার কায়সার কামাল, কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, শরীফুল আলম, মোস্তাফিজুর রহমান বাবুল, আফরোজা খান রিতা, ফজলুল হক মিলন, খায়রুল কবির খোকন, শামা ওবায়েদ, শহীদুল ইসলাম বাবুল, মিয়া নুরুদ্দিন আহমেদ অপু প্রমুখ।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে যাদের নাম শোনা যাচ্ছে:

বিএনপি অন্তর্বর্তী সরকারের চার উপদেষ্টাকে টেকনোক্র্যাট কোটায় মন্ত্রিসভায় নেওয়ার বিষয়টি বিবেচনা করছে। তারা হলেন—

  • আসিফ নজরুল (আইন)

  • সালেহউদ্দিন আহমেদ (অর্থ)

  • মোস্তফা সরয়ার ফারুকী (সংস্কৃতি)

  • ওয়াহিদউদ্দিন মাহমুদ (পরিকল্পনা)

তবে আসিফ নজরুল ও মোস্তফা সরয়ার ফারুকীকে নিয়ে দলের ভেতরে কিছু আপত্তির কথাও শোনা যাচ্ছে।

সংবিধান অনুযায়ী, নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথের পর রাষ্ট্রপতি সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেবেন। এরপর প্রধানমন্ত্রী তার নেতৃত্বে মন্ত্রিসভা গঠন করবেন। নতুন মন্ত্রিসভা কত সদস্যের হবে, তা নির্ধারণ করবে বিজয়ী দল।