ভূমি সেবায় ডিজিটাল বিপ্লবের ঘোষণা, কমবে হয়রানি ও মামলার জট: প্রধানমন্ত্রী
ঢাকা প্রতিনিধি, ২০ মে: দেশের ভূমি ব্যবস্থাপনাকে পুরোপুরি আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, উন্নত প্রযুক্তির মাধ্যমে নির্ভুল ভূমি জরিপ ও ডিজিটাল রেকর্ড তৈরির কাজ চলছে, যাতে সাধারণ মানুষ ঘরে বসেই অধিকাংশ ভূমিসেবা গ্রহণ করতে পারেন।