তথ্যনির্ভর ও বস্তুনিষ্ঠ সংবাদের জন্য—ভয়েস অব পিপল
২৫ অক্টোবর রোববার থেকে ব্রিটেনে এক ঘণ্টা পিছিয়ে যাবে ঘড়ির সময়
ভয়েস অব পিপল রিপোর্ট, ২৩ অক্টোবর:
ব্রিটেনে আগামী রোববার (২৫ অক্টোবর) থেকে ঘড়ির সময় এক ঘণ্টা পিছিয়ে যাচ্ছে। এদিন রাত ২টার সময় ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে রাত ১টা করা হবে। এর মধ্য দিয়ে শেষ হবে ব্রিটিশ সামার টাইম (বিএসটি) এবং শুরু হবে গ্রিনিচ মান সময় (জিএমটি)।
সময় পরিবর্তনের ফলে রোববার অতিরিক্ত এক ঘণ্টা সময় পাওয়া যাবে। তবে সন্ধ্যায় আগের তুলনায় দ্রুত অন্ধকার নামবে। মোবাইল ফোন ও অধিকাংশ ডিজিটাল ডিভাইসে সময় স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হলেও প্রচলিত ঘড়িতে সময় হাতে পরিবর্তন করতে হবে।
ব্রিটিশ সরকারের নির্ধারিত নিয়ম অনুযায়ী, প্রতি বছর মার্চের শেষ রোববার ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে দেওয়া হয় এবং অক্টোবরের শেষ রোববার এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়। আগামী ২৮ মার্চ ২০২৭ আবার ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে দেওয়া হবে।