২০২৬ সালে স্টেট পেনশনে সুখবর

বয়স্ক পেনশনভোগীরা পাচ্ছেন অতিরিক্ত £৪৪০, কর দিতে হবে না

ভয়েস অব পিপল রিপোর্ট, ২৪ ডিসেম্বর: 

যুক্তরাজ্যের বয়স্ক স্টেট পেনশনভোগীদের জন্য ২০২৬ সাল থেকে আসছে স্বস্তির খবর। সরকার নিশ্চিত করেছে, ২০১৬ সালের আগে যারা স্টেট পেনশন পাওয়ার বয়সে পৌঁছেছেন, তারা আগামী বছর থেকে গড়ে অতিরিক্ত প্রায় £৪৪০ পেনশন পাবেন।

যুক্তরাজ্যের স্টেট পেনশন প্রতি বছর বাড়ে একটি নিয়মের মাধ্যমে, যাকে বলা হয় ট্রিপল লক। এই নিয়ম অনুযায়ী পেনশন বৃদ্ধি নির্ধারণ করা হয় তিনটির মধ্যে যেটি বেশি হয় তার ভিত্তিতে—

মূল্যস্ফীতি (ইনফ্লেশন),

গড় মজুরি বৃদ্ধির হার, অথবা

ন্যূনতম ২.৫ শতাংশ।

২০২৬ সালের জন্য গড় মজুরি বৃদ্ধির হার ধরা হয়েছে ৪.৮ শতাংশ, যা মূল্যস্ফীতি ও ২.৫ শতাংশ—দু’টির চেয়েই বেশি। তাই ট্রিপল লক নিয়ম অনুযায়ী এই ৪.৮ শতাংশ হারে পেনশন বাড়ানো হচ্ছে।

এর ফলে ২০১৬ সালের আগে অবসর বয়সে পৌঁছানো বয়স্ক পেনশনভোগীরা তাদের বেসিক স্টেট পেনশনে ৪.৮ শতাংশ বৃদ্ধি পাবেন। তবে বেসিক স্টেট পেনশনের সাপ্তাহিক হার নতুন স্টেট পেনশনের তুলনায় কম হওয়ায় তাদের মোট বাড়তি অর্থ হবে প্রায় £৪৪০। অন্যদিকে, ২০১৬ সালের পর যারা অবসর নিয়েছেন, সেই নতুন স্টেট পেনশনভোগীরা বছরে প্রায় £৫৭৫ বাড়তি পেনশন পাবেন।

নতুন হার অনুযায়ী—

বয়স্ক পেনশনভোগীদের সাপ্তাহিক পেনশন বাড়বে £১৭৬.৪৫ থেকে প্রায় £১৮৪.৯০।

নতুন স্টেট পেনশনভোগীদের সাপ্তাহিক পেনশন বাড়বে £২৩০.২৫ থেকে প্রায় £২৪১.৩০।

সবচেয়ে স্বস্তির খবর হলো—এই বৃদ্ধির পরও দুই ধরনের পেনশনই £১২,৫৭০ পার্সোনাল অ্যালাউয়েন্স বা আয়করের করমুক্ত সীমার নিচেই থাকবে। অর্থাৎ, শুধু স্টেট পেনশনের ওপর নির্ভরশীল অধিকাংশ পেনশনভোগীকেই আয়কর দিতে হবে না।

বর্তমান সময়ে যখন নিত্যপণ্যের দাম ও জীবনযাত্রার ব্যয় বাড়ছে, তখন এই অতিরিক্ত পেনশন বয়স্ক মানুষের দৈনন্দিন খরচ সামলাতে কিছুটা হলেও সহায়তা করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।