যুক্তরাজ্য-চীন সম্পর্ক জোরদার: ট্রাম্পের সতর্কবার্তার মাঝে ব্রিটিশ চুক্তি

যুক্তরাজ্য-চীন সম্পর্ক জোরদার: ট্রাম্পের সতর্কবার্তার মাঝে ব্রিটিশ চুক্তি

লন্ডন, ৩০ জানুয়ারি: ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার চীনের সঙ্গে পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করার ঘোষণা দিয়েছেন। তিনদিনের বেইজিং সফরের সময় তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন এবং ব্যবসা ও বিনিয়োগ বৃদ্ধির জন্য কয়েকটি চুক্তি করার পরিকল্পনার কথা জানান।

স্টারমারের সফরের মধ্যে ভিসামুক্ত ভ্রমণ, হুইস্কির ওপর শুল্ক কমানো এবং ওষুধ শিল্পের অ্যাস্ট্রাজেনেকার জন্য চীনে ১০.৯ বিলিয়ন পাউন্ড বিনিয়োগের ঘোষণা অন্যতম। তিনি বলেন, “যুক্তরাজ্যের দেওয়ার মতো অনেক কিছু আছে, এবং আমরা আন্তরিকভাবে আলোচনা করেছি।”

তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তি নিয়ে সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেন, চীনের সঙ্গে এমন বাণিজ্য চুক্তি যুক্তরাজ্যের জন্য “খুবই বিপজ্জনক” হবে। একই সঙ্গে ট্রাম্প কানাডাকেও সতর্ক করেছেন, চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি করা তাদের জন্যও ঝুঁকিপূর্ণ। 

স্টারমারের দপ্তর ১০ নম্বর ডাউনিং স্ট্রিট জানিয়ে দিয়েছে, ওয়াশিংটন তাঁর সফরের বিষয়ে আগেই জানতো। এছাড়া মার্কিন প্রেসিডেন্টও আগামী এপ্রিলে চীন সফর করবেন।