চার ওভারেই লিটন তামিম ফিরে গেলেন

চার ওভারেই লিটন তামিম ফিরে গেলেন

লিটন দাসের আইপিএল ভাল যায়নি। এবার জাতীয় দলেও ব্যর্থতার পরিচয় দিলেন। আয়ারল্যান্ডের সাথে প্রথম ম্যাচেই শুন্য রানে ফিরলেন। অধিনায়ক তামিম ইকবাল ও মাত্র ১৪ রানে ফিরে গেলেন। ১৯ বলে খেলে তামিম নিচের সাথে সুবিচার করতে পারেন নি। 

চার ওভারের মধ্যে দুই ওপেনারকে হারিয়ে চাপে বাংলাদেশ।

মার্ক অ্যাডায়ারের অফস্টাম্পের অনেক বাইরের বল ড্রাইভ করেছিলেন তামিম ইকবাল। ব্যাটের বাইরের কানা ঘেঁষে বল জমা পড়ে লরকান টাকারের গ্লাভসে। আয়ারল্যান্ডের জোরাল আবেদনে সাড়া দেননি আম্পায়ার। 

প্রথম স্লিপে থাকা পল স্টার্লিংয়ে আত্মবিশ্বাসী থাকায় কিছুক্ষণ ভেবে রিভিউ নেন অ্যান্ড্রু বালবার্নি। টিভি রিপ্লেতে দেখা যায়, তামিমের ব্যাটের বাইরের কানা হালকা ছুঁয়েছে বল। ফলে বদলে যায় আম্পায়ারের সিদ্ধান্ত। 

২ চারে ১৯ বলে ১৪ রান করেছেন বাংলাদেশ অধিনায়ক।

৪ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১৭ রান। ক্রিজে দুই ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসান।