স্মার্টওয়াচেই জানা যাবে ক্যানসারের ঝুঁকি! এনএইচএসের নতুন যুগ শুরু
ভয়েস অব পিপল ডেস্ক, ৬ ফেব্রুয়ারি:
যুক্তরাজ্যের স্বাস্থ্যসেবা এনএইচএস এবার রোগীদের জন্য আনছে যুগান্তকারী প্রযুক্তি। খুব শিগগিরই স্মার্টওয়াচ ও ওয়্যারেবল ডিভাইস ব্যবহার করে রিয়েল-টাইমে জানা যাবে ক্যানসারের ঝুঁকি।
স্বাস্থ্য সচিব ওয়েস স্ট্রিটিংয়ের নতুন জাতীয় ক্যানসার পরিকল্পনায় বলা হয়েছে—
-স্মার্টওয়াচ আপনার হার্ট রেট, ঘুম, স্ট্রেসসহ নানা তথ্য সংগ্রহ করবে
-সেই তথ্য যুক্ত হবে মেডিকেল রেকর্ড, ডিএনএ বিশ্লেষণ ও জীবনযাপনের সঙ্গে
-সব মিলিয়ে তৈরি হবে ব্যক্তিগত ক্যানসার ঝুঁকি স্কোর, যা দেখা যাবে এনএইচএস অ্যাপে
ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির জন্য কেন গুরুত্বপূর্ণ?
দক্ষিণ এশীয়দের মধ্যে ডায়াবেটিস, লিভার সমস্যা ও কিছু ক্যানসারের ঝুঁকি বেশি।
নিয়মিত চেকআপের সুযোগ না থাকলেও স্মার্টওয়াচ আগেভাগে সতর্ক করবে—যা জীবন বাঁচাতে পারে।
সরকারের লক্ষ্য
- ২০২৯ সালের মধ্যে ক্যানসার চিকিৎসার অপেক্ষার সময় কমানো
-২০৩৫ সালের মধ্যে ক্যানসার শনাক্ত হওয়া ৭৫% রোগীকে পাঁচ বছর পরও সুস্থ রাখা
আরও যা আসছে
- উন্নত রক্ত/লালা/প্রস্রাব পরীক্ষা
- এনএইচএস অ্যাপের মাধ্যমে ক্লিনিক্যাল ট্রায়ালে অংশ নেওয়ার সুযোগ
-ব্যক্তিগত ক্যানসার কেয়ার প্ল্যান
এনএইচএসের কর্মী সংকট ও বাজেট চ্যালেঞ্জ থাকলেও বিশেষজ্ঞরা বলছেন—এটি সফল হলে যুক্তরাজ্যের স্বাস্থ্যসেবায় বড় পরিবর্তন আসবে।