অপরাধ ও পুলিশিং বিল দ্রুত পাশ করানোর চেষ্টায় উদ্বেগ—সরকারকে তীব্র সমালোচনা করলেন আফসানা বেগম এমপি

অপরাধ ও পুলিশিং বিল দ্রুত পাশ করানোর চেষ্টায় উদ্বেগ—সরকারকে তীব্র সমালোচনা করলেন আফসানা বেগম এমপি

কমিউনিটি ডেস্ক, ১১ এপ্রিল: 

লন্ডনের পপলার ও লাইম হাউসের নির্বাচিত এমপি আফসানা বেগম এক বিবৃতিতে বলেন,  আমি উদ্বিগ্ন যে সরকার কীভাবে Crime and Policing Bill-টি দ্রুত এবং জোরপূর্বকভাবে পার্লামেন্টের মাধ্যমে পাশ করানোর চেষ্টা করছে।

বিক্ষোভবিরোধী অনেকগুলো ব্যবস্থা মাত্র কয়েক দিন আগে লর্ডস-এ (উচ্চকক্ষ) আনা হয়েছে। এমপিদের এগুলো ভালোভাবে যাচাই-বাছাই ও বিতর্ক করার সুযোগই দেওয়া হয়নি।

এটি সংসদীয় গণতন্ত্রের চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, এবং এসব প্রস্তাব আমাদের নির্বাচনী এলাকার জনগণের জন্য বিপজ্জনক ও সুদূরপ্রসারী প্রভাব ফেলতে পারে।