ঢাকা-সিলেট মহাসড়ক প্রকল্পে ২০ কোটি টাকার ক্ষতিপূরণ জালিয়াতি—নবীগঞ্জে তোলপাড়
ঢাকা-সিলেট মহাসড়ক প্রকল্পে ২০ কোটি টাকার ক্ষতিপূরণ জালিয়াতি—নবীগঞ্জে তোলপাড়
সিলেট প্রতিনিধি, ১২/১২/২০২৫ : ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেন সম্প্রসারণ প্রকল্পের জন্য অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিপূরণ বিতরণে নবীগঞ্জ উপজেলায় দুর্নীতি ও প্রতারণার অভিযোগ উঠেছে। আউশকান্দি ইউনিয়নের রহমান কমিউনিটি সেন্টারের লন্ডনপ্রবাসী মালিক মুহিবুর রহমান হারুন ও সহায়তাকারী অসাধু কর্মকর্তাদের মাধ্যমে সেন্টারের মাত্র এক হাজার বর্গফুট জমির বিপরীতে প্রায় ২০ কোটি টাকা ক্ষতিপূরণ উত্তোলন করা হয়েছে বলে অভিযোগ। হারুন চেয়ারম্যান বর্তমানে লন্ডন আছেন।
স্থানীয় সূত্র জানায়, প্রকৃত জমির পরিমাণ দেখানো হয়েছিল ৪০ হাজার বর্গফুট, যা প্রকৃত ১,০০০ বর্গফুটের চেয়ে বহু বেশি। জমির মালিক সর্বোচ্চ ১০ লাখ থেকে ১৫ লাখ টাকা ক্ষতিপূরণের স্থলে প্রায় ২০ কোটি টাকা উত্তোলন করে নিয়েছেন। এতে স্থানীয় জনমনে ক্ষোভ দেখা দিয়েছে। সংক্রান্ত বিষয়ে জেলা প্রশাসক জানিয়েছেন, তদন্ত শুরু হয়েছে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সচেতন নাগরিকরা দুর্নীতি দমন কমিশনকে (দুদক) দৃষ্টি আকর্ষণ করেছেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। জেলা প্রশাসন বলেছে, প্রক্রিয়ায় অনিয়মের সত্যতা উদঘাটনের জন্য খতিয়ে দেখা হচ্ছে।