যুক্তরাজ্যে ওল্ডহাম বাংলাদেশ খেলাফত মজলিস শাখা উদযাপন করল ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী
লন্ডন, ১৩ ডিসেম্বর: বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের ওল্ডহ্যাম শাখার উদ্যোগে গত ৯ ডিসেম্বর মাদানী একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে সংগঠনের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুহাদ্দীস শায়খ মাওলানা কমর উদ্দীন এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক হাফিজ শাহ নজির আহমদ।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের প্রবীণ নেতা ও যুক্তরাজ্য শাখার উপদেষ্টা পরিষদের সদস্য মাওলানা শেখ ইয়াহইয়া সাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য শাখার সহসভাপতি ও ব্রাডফোর্ড শাখার সভাপতি মাওলানা আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক (নর্থ) মাওলানা বুরহান উদ্দিন বাহার, সহকারী প্রচার সম্পাদক ও রচডেল শাখার সভাপতি মাওলানা হাবিবুর রহমান, নির্বাহী সদস্য ও ব্রাডফোর্ড শাখার সাধারণ সম্পাদক ক্বারী মাওলানা আব্দুল জলিল, নির্বাহী সদস্য ও রচডেল শাখার সাধারণ সম্পাদক মাওলানা হোসাইন আহমদ এবং ওল্ডহ্যাম শাখার সহ সভাপতি আলহাজ্ব আরব আলী। প্রতিষ্ঠাতা শায়খুল হাদীস আল্লামা আজিজুল হকসহ সাবেক মরহুম নেতৃবৃন্দের মাগফিরাত ও কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা শেখ ইয়াহইয়া।
অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ওল্ডহ্যাম শাখার সহসভাপতি আলহাজ্ব আব্দুল হাই, আলহাজ্ব শাহ ফিরুজ আলী, ব্রাডফোর্ড শাখার সহসভাপতি আলহাজ্ব রইস আলী, ওল্ডহ্যাম সহ সাধারণ সম্পাদক হাফিজ মুতিউর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব শামছুল ইসলাম চৌধুরী, সমাজকল্যাণ সম্পাদক আলহাজ্ব মনসুর আলী, রচডেল শাখার সাংগঠনিক মুহাম্মদ মতিউর রহমান, বায়তুলমাল সম্পাদক হাফিজ শামছুল ইসলাম এবং কমিউনিটির প্রবীণ নেতা আলহাজ্ব ফারুক মিয়া।
নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের দীর্ঘ তিন যুগের সমৃদ্ধ রাজনৈতিক ইতিহাস রয়েছে। প্রতিষ্ঠাতা শায়খুল হাদীস আল্লামা আজিজুল হক রহ. এর নেতৃত্বে সংগঠন ইসলাম, দেশ ও জাতির কল্যাণে অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে। বর্তমান আমীরে শায়খুল হাদীস ইবনে শায়খুল হাদীস আল্লামা মামুনুল হকের নেতৃত্বে সারা বাংলাদেশ ও প্রবাসে সংগঠনের নবজাগরণ দৃঢ়ভাবে এগিয়ে চলছে।
নেতৃবৃন্দ আরও বলেন, পরিকল্পিত সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে সুশৃঙ্খল ও গতিশীল একটি সংগঠন গড়ে তোলা প্রয়োজন। তারা আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদানের পাশাপাশি ত্রয়োদশ সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত রিকশা প্রতীকের প্রার্থীদের নির্বাচিত করার মাধ্যমে বৈষম্যমুক্ত ও সুন্দর বাংলাদেশ গঠনে জনগণের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।