লুটনে ইউনিটি অব মৌলভীবাজারের নতুন কমিটির অভিষেক ও ডিনার পার্টি অনুষ্টিত
কমিউনিটি ডেস্ক, ১৩ ডিসেম্বর: বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে বৃটেনের বিভিন্ন শহর থেকে আগত কমিউনিটির সদস্যদের উপস্থিতিতে ৮ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় লুটন শহরে ইউনিটি অব মৌলভীবাজারের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান ও ডিনার পার্টি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সভাপতি আব্দুর রুউফ তালুকদার এর সভাপতিত্বে এবং সেক্রেটারি লিটন চৌধুরী, জয়েন্ট সেক্রেটারি আমজাদ হোসেন সানি ও রাসেল খাঁন এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ৭১ এর বীর মুক্তিযোদ্ধা ও সমাজসেবক এম এ মান্নান নতুন কমিটিকে পরিচয় করিয়ে দেন।
বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার ডিস্ট্রিক্ট অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট এর সভাপতি আব্দুল আহাদ চৌধুরী, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনর ও বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সেক্রেটারি মোহাম্মদ মকিস মনসুর, বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অলি খাঁন এমবিই, অ্যাকাউন্ট্যান্ট রফিক হায়দার রিপন, সাবেক ছাত্রনেতা আহমেদ হাসান, সৈয়দ ফজলুল হক সেলিম, কবি কাজল রশিদ এবং ইব্রাহিম তালুকদার।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি আব্দুল মালিক, প্রাক্তন সভাপতি সৈয়দ শামীম ইসলাম, সাবেক সেক্রেটারি কামরুজ্জামান খাঁন কমরু, প্রাক্তন সেক্রেটারি শফিকুর রহমান, ট্রেজারার মোহাম্মদ মুহিবুর রহমান, সহসভাপতি শামীম চৌধুরী, সহসভাপতি শাহাজান সিরাজ, সহসভাপতি শেখ জাহাদ জসিম, সহসভাপতি ফয়সল ইসলাম, সহসভাপতি তপু তোফায়েল খাঁন, সহসভাপতি নিয়ামত খাঁন, সহসভাপতি সেলিম আহমেদ, সহসভাপতি আতিক লাকি, সহসভাপতি আজিজুর রহমান মুন, সহসভাপতি মাহবুবুর রহমান শিবলু, সহ সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ, সহ সাধারণ সম্পাদক রাজু আহমেদ, জয়েন্ট ট্রেজারার সাইফুল হক খালেদ, জয়েন্ট ট্রেজারার সাদিকুর রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাইনুল হোসেন বেলাল, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী, ক্রীড়া সম্পাদক রেজওয়ান হোসেন রাজু, সহ ক্রীড়া সম্পাদক শাওন তালুকদার, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ মোস্তাকিম আহমেদ টিটু, ধর্ম বিষয়ক সম্পাদক আমিনুর চৌধুরী, নাজমুল ইসলাম, ইমাদ উদ্দিন চৌধুরী, সাহেদ কূরেশী, সৈয়দ জামান, আনোয়ার আহমেদ ও ইসফাক আহমেদ সজিব।
সভা শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সৈয়দ রুয়েজ আহমদ এবং পরিশেষে দোয়া পরিচালনা করেন মাহফুজ আহমদ। দোয়ার মাধ্যমে সংগঠনের প্রয়াত উপদেষ্টা মুক্তিযোদ্ধা ইতেখার উদ্দিন এবং বাংলাদেশ টিমের সদস্য মরহুম মোহাম্মদ কামাল মনসুরের রুহের মাগফেরাত কামনা করা হয়।
র্যাফেল ড্র-এ ১ম পুরস্কার পান লুটনের মোঃ ইকবাল হোসেন, ২য় পুরস্কার লন্ডনের শামীম চৌধুরী এবং ৩য় পুরস্কার মাইনুল হোসেন বেলালের হাতে অতিথিরা তুলে দেন।
বক্তারা মৌলভীবাজারের উন্নয়ন, সড়ক ও যোগাযোগ ব্যবস্থার উন্নতি, সরকারি মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার গুরুত্ব এবং জনপদের মানুষের জীবনমানের উন্নয়নে সরকারের সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। তারা উল্লেখ করেন, ঢাকা-সিলেট মহাসড়কের বেহাল অবস্থা যাত্রী ও যান চলাচলে বড় সমস্যার সৃষ্টি করছে।
অতিথিরা বিগত দিনের কার্যক্রম প্রদর্শিত প্রজেক্টার প্রজেকশনের মাধ্যমে দেখেন এবং প্রশংসা করেন। তারা আগামীতে জেলা উন্নয়ন ও মানবতার কল্যাণে অতীতের ধারাবাহিকতা বজায় রেখে রামাদান প্রজেক্টের খাদ্য সামগ্রী বিতরণে সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
সমাবেশটি প্রবাসী মৌলভীবাজারিদের মধ্যে ঐক্য ও দায়িত্ববোধের একটি নতুন অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।