গোলাপগঞ্জ সোশ্যাল অ্যান্ড কালচারাল ট্রাস্ট ইউকে’র নির্বাচন কমিশন গঠন

গোলাপগঞ্জ সোশ্যাল অ্যান্ড কালচারাল ট্রাস্ট ইউকে’র নির্বাচন কমিশন গঠন

কমিউনিটি ডেস্ক, ১৪ ডিসেম্বর:  গোলাপগঞ্জ সোশ্যাল অ্যান্ড কালচারাল ট্রাস্ট ইউকে’র আসন্ন নির্বাচনি কার্যক্রম সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। গত ৮ ডিসেম্বর, মঙ্গলবার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মোহাম্মদ দিলওয়ার হোসেন, সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ জোয়ারদার ও কোষাধ্যক্ষ কাওসার আহমেদ জগলু কমিশন সদস্যদের হাতে নিয়োগপত্র তুলে দেন।

নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য, গোলাপগঞ্জ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র তিনবারের নির্বাচিত প্রেসিডেন্ট, সাংবাদিক ও লেখক মো. আব্দুল মুনিম জাহেদী ক্যারল। কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন উপদেষ্টা পরিষদের সদস্য ও গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে’র প্রতিষ্ঠাতা সভাপতি সায়েদ আহমদ সাদ এবং সিইজি ইউকে ক্যারম অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সেলিম উদ্দিন চকলাদার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল বারী নাছির, মাওলানা মো. শওকত আলী, আমিনুল হক জিলু, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে’র সাবেক সভাপতি ও কার্যনির্বাহী কমিটির সদস্য তমিজুর রহমান রঞ্জু এবং বোর্ড অব ডাইরেক্টরস কমিটির সদস্যরা।

এ সময় সভাপতি মোহাম্মদ দিলওয়ার হোসেন বলেন, সফল ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে। প্রধান নির্বাচন কমিশনার মো. আব্দুল মুনিম জাহেদী ক্যারলসহ কমিশনের অন্যান্য সদস্যরা নির্বাচন পরিচালনায় সংগঠনের সদস্যদের সহযোগিতা কামনা করেন এবং জানান, খুব শিগগিরই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।