যুক্তরাজ্যের অর্থনীতির বড় সংকট প্রবৃদ্ধি: বার্নহ্যামকে ব্যাংক অব ইংল্যান্ডের সতর্কবার্তা
ভয়েস অব পিপল রিপোর্ট, ১৬ জুলাই: যুক্তরাজ্যের অর্থনীতির সবচেয়ে বড় সংকট এখন প্রবৃদ্ধির ঘাটতি—এমন সতর্কবার্তা দিয়েছেন ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর অ্যান্ড্রু বেইলি। প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তুতি নেওয়া অ্যান্ডি বার্নহ্যামকে তিনি বলেছেন, গত ১৬-১৭ বছর ধরে ধীর প্রবৃদ্ধির ফাঁদে থাকা ব্রিটেনের সামনে অর্থনীতির গতি বাড়ানোই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।