যুক্তরাজ্যে ঈদের ছুটি চাই

যুক্তরাজ্যে ঈদের ছুটির দাবিতে পূর্ব লন্ডনে সমাবেশ ১১ মে

যুক্তরাজ্যে ঈদের ছুটির দাবিতে পূর্ব লন্ডনে সমাবেশ ১১ মে

কমিউনিটি ডেস্ক, ২০ এপ্রিল:

যুক্তরাজ্যে বসবাসরত মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ। কিন্তু বাস্তবতায় দেখা যায়, অনেক কর্মক্ষেত্রে—বিশেষ করে কমিউনিটি-ভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠানে—ঈদের দিনেও কর্মীদের ছুটি দেওয়া হয় না। ফলে পরিবার-পরিজনের সঙ্গে উৎসব উদযাপনের সুযোগ থেকে বঞ্চিত হন হাজারো মানুষ। এতে ঈদের আনন্দ অনেকাংশেই ম্লান হয়ে যায়।

এই বৈষম্য দূর করা সময়ের দাবি—এটি সামাজিক, ন্যায্য এবং ধর্মীয় অধিকার হিসেবেও বিবেচিত। সংশ্লিষ্টদের মতে, এই সমস্যার সমাধানে বড় কোনো জটিলতা নেই; প্রয়োজন কেবল মালিকপক্ষের সদিচ্ছা ও একটি নীতিগত সিদ্ধান্ত। বছরে দুটি ঈদের দিনে ছুটি ঘোষণা করা কিংবা বিকল্প ব্যবস্থার মাধ্যমে কর্মীদের ঈদ উদযাপনের সুযোগ দেওয়া সম্ভব।

এই দাবিকে সামনে রেখে “যুক্তরাজ্যে ঈদের ছুটি চাই (We Want Eid Holidays in the UK)” স্লোগানে সাপ্তাহিক পত্রিকা (potrika.com) ও ৫২বাংলা টিভি (52banglatv.com) যৌথভাবে একটি সামাজিক আন্দোলন চালিয়ে যাচ্ছে।

এই আন্দোলনের অংশ হিসেবে কমিউনিটিতে সচেতনতা তৈরির লক্ষ্যে আগামী ১১ মে, সোমবার, বিকাল ৬টায় পূর্ব লন্ডনের Altab Ali Park-এ একটি সমাবেশের আয়োজন করা হয়েছে। আয়োজকরা সকলকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

সমাবেশের সময় ও স্থান:


তারিখ: ১১ মে, সোমবার

সময়: বিকাল ৬টা


স্থান: আলতাব আলী পার্ক, পূর্ব লন্ডন

যোগাযোগ:

সমন্বয়ক:

সরওয়ার আহমদ – 07985 418432

আনোয়ারুল ইসলাম অভি – 07904 971971

WE WANT EID HOLIDAYS IN THE UK

যুক্তরাজ্যে ঈদের ছুটি চাই