ব্রিটিশ বাংলাদেশি সোশ্যাল এন্ড কালচারাল এসোসিয়েশনের উদ্যোগে বিজয় দিবস উদযাপন
কমিউনিটি ডেস্ক, ২০ ডিসেম্বর: ব্রিটিশ বাংলাদেশি সোশ্যাল এন্ড কালচারাল এসোসিয়েশন ইউকে-র উদ্যোগে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বিশেষ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি ১৭ ডিসেম্বর, বুধবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের ব্রাডি আর্টস সেন্টার-এ সংগঠনের সভাপতি ফখরুল আম্বিয়ার-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম ফয়েজনূর-এর পরিচালনায় অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন টাওয়ার হেমলেটস কাউন্সিলের সাবেক স্পীকার আহবাব হোসেন, কবি ও সাংবাদিক রহমত আলী, কবি ও সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, মুক্তিযোদ্ধা গুলনাহার বেগম, সংগঠনের সিনিয়র সহ সভাপতি শেখ নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক হেনা বেগম ও অন্যান্য ইসি সদস্যগণ।
দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে সাংগঠনিক সাংস্কৃতিক সম্পাদক হেলেন ইসলাম এবং ইসি মেম্বার কবি ধনঞ্জয় পাল-এর উপস্থাপনায় কবিতা আবৃত্তি করেন মুনিরা পারভীন, ফয়জুল ইসলাম ফয়েজনূর, ফখরুল আম্বিয়া, বাদল রহমান, ধনঞ্জয় পাল, শাহ শরীফ, মাহবুব আহসান মিঠু, মুজিবুল হক মনি, কে এম আবু তাহের চৌধুরী, সালমা বেগম প্রমুখ।
নৃত্য পরিবেশন করেন বিশিষ্ট নৃত্যশিল্পী মোহাম্মদ দীপ এবং শিশু শিল্পী জান্নাতুল ফেরদৌস ডলি। এছাড়াও সঙ্গীত পরিবেশন করেন সাদমান, সাইদা নাসিম কুইন, আব্দুল শুকুর, রাশিদা খান বানু, এনাম উদ্দিন প্রমুখ।
উক্ত অনুষ্ঠানের মাধ্যমে কমিউনিটি সদস্যরা মুক্তিযুদ্ধের স্মৃতি, জাতীয় ঐক্য ও সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপন করতে সক্ষম হয়েছেন।