মৌলভীবাজারে এক সপ্তাহে ২১ জনকে গ্রেফতার

মৌলভীবাজারে এক সপ্তাহে ২১ জনকে গ্রেফতার

সিলেট প্রতিনিধি, ২১ ডিসেম্বর: মৌলভীবাজারের বিভিন্ন উপজেলা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৯ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২০ ডিসেম্বর) দিবাগত রাতে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন ছাত্রলীগ কর্মী তোফায়েল হোসেন বাবলু, ৫ নম্বর কালাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদ মিয়া, মৌলভীবাজার সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সুমন আহমদ, কুতুবদিয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মো. নুরুল আলম, কমলগঞ্জ উপজেলা শাখার আওয়ামী লীগের সদস্য মো. আমির হামজা, বড়লেখা শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. আব্দুল আজিজ খান, ছাত্রলীগ কর্মী মো. মাহমুদ হাসান, শ্রমিক লীগ নেতা আল আমিন ও যুবলীগ নেতা মো. সোহেল মিয়া। বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, অভিযান অব্যাহত থাকবে।

আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মৌলভীবাজার জেলায় ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ পরিচালনা করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

এ অভিযানে গত ১৬ ও ১৭ ডিসেম্বর রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃরা হলেন, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডা. হরিপদ রায়, মৌলভীবাজার সদর উপজেলার ৬নং একাটুনা ইউপি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. সাজ্জাদুর রহমান, রাজনগর উপজেলার ৮নং মনসুরপুর ইউপি আওয়ামী লীগের সেক্রেটারি আব্দুন নূর গুলু, জুড়ী উপজেলা আওয়ামী লীগের শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার বিষয়ক সম্পাদক ফয়সাল মাহমুদ প্রকাশ ফয়সাল উদ্দিন, সদর উপজেলা আওয়ামীলীগ নেতা জমসেদ খা, বড়লেখা সদর ইউনিয়ন যুবলীগ সহ-সাধারণ সম্পাদক আমির হোসেন, কমলগঞ্জ ইসলামপুর ইউনিয়ন যুবলীগ সহ-সভাপতি চন্দন কুর্মী, কুলাউড়া ছাত্রলীগ কর্মী ইমন আহমেদ ও তাহসিন হাসান বিজয়, শ্রীমঙ্গল আওয়ামী লীগের কর্মী ইসমাইল হোসেন রাজন ও জুড়ী ফুলতলা ইউনিয়ন যুবলীগ কর্মী অশোক দেববর্মা প্রমুখ।