PIP বেনিফিটের জন্য ১৭৮টি রোগের পূর্ণ তালিকা প্রকাশ করলো DWP
ভয়েস অব পিপল রিপোর্ট, ২৭ জানুয়ারি :
ব্রিটেনে এবার কিছু মানুষ সাপ্তাহিক আর্থিক সহায়তা পেতে পারেন। সরকারিভাবে ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশনস (DWP) জানিয়েছে, যেসব মানুষের দীর্ঘমেয়াদি শারীরিক বা মানসিক অসুস্থতা আছে, তারা পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স পেমেন্ট (PIP)-এর জন্য যোগ্য।

এই সুবিধা অক্টোবর ২০২৫ থেকে কার্যকর হবে। তালিকায় ১৭৮টি রোগ বা শারীরিক সমস্যা অন্তর্ভুক্ত রয়েছে, যা প্রাপ্তিকে সপ্তাহে সর্বোচ্চ £187.45 পর্যন্ত ভাতা দিতে পারে। এই ভাতা মূলত তাদের জন্য যারা দৈনন্দিন কাজকর্মে অতিরিক্ত সাহায্যের প্রয়োজন হয়।
PIP হলো এমন একটি ডিসঅ্যাবিলিটি বেনিফিট, যা দীর্ঘমেয়াদি শারীরিক বা মানসিক অসুস্থতা, শিখনজনিত সমস্যা বা প্রতিবন্ধকতা থাকা ব্যক্তিদের দেওয়া হয়। এটি নন-মিনস টেস্টেড ও ট্যাক্স ফ্রি, অর্থাৎ আপনার চাকরি থাকুক বা সঞ্চয় থাকুক বা অন্য বেনিফিট পাচ্ছেন, তবুও আপনি এটি পেতে পারেন।
২০২৫/২৬ অর্থবছরে, সপ্তাহে £77.05 অথবা £110.40 দেওয়া হবে, সাহায্যের প্রয়োজন অনুযায়ী। নতুন অর্থবছরের শুরুতে অন্যান্য বেনিফিটের মতো এই ভাতাও ৩.৮% বৃদ্ধি পাবে।
PIP-এর দুটি অংশ আছে:
-
ডেইলি লিভিং রেট (দৈনন্দিন কাজের জন্য)
-
মোবিলিটি রেট (যাতায়াত ও চলাফেরার জন্য)
আপনি হয় একটির জন্য, নয়তো দুটির জন্যই যোগ্য হতে পারেন। উদাহরণস্বরূপ, যদি দুটিরই উচ্চ রেট পাওয়া যায়, তবে প্রতি চার সপ্তাহে মোট £749.80 পাবেন। যদি দুটিরই স্ট্যান্ডার্ড রেট পাওয়া যায়, তবে প্রতি চার সপ্তাহে £412.40 পাবেন। এই সুবিধা মূলত তাদের জন্য, যারা দৈনন্দিন কাজকর্মে অন্যের সাহায্য ছাড়া স্বাবলম্বী থাকতে চায়।
১৭৮টি মেডিকেল কন্ডিশনের তালিকা নিচে দেওয়া হলো:
রক্ত ও সংক্রামক রোগ (Blood and Infectious Diseases)
-
অ্যানিমিয়া: 1,593
-
হিমোলাইটিক ডিজঅর্ডার: 3,203
-
মেটাবলিক রেড সেল ডিজঅর্ডার: 464
-
ক্লটিং ডিজঅর্ডার: 1,747
-
প্লেটলেট ডিজঅর্ডার: 596
-
রক্তজনিত অন্যান্য সমস্যাসমূহ (General): 1,694
-
ভাইরাল রোগ: 12,627
-
ব্যাকটেরিয়াল রোগ: 1,413
-
প্রোটোজোয়াল রোগ: 16
-
অন্যান্য সংক্রামক রোগ: 593
ক্যান্সার (Malignancies)
-
গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ট্র্যাক্ট ক্যান্সার: 23,024
-
শ্বাসতন্ত্রের ক্যান্সার: 13,388
-
জেনিটোরিনারি ট্র্যাক্ট ক্যান্সার: 19,147
-
হেমাটোলজিকাল সিস্টেম ক্যান্সার: 18,380
-
চামড়ার ক্যান্সার: 3,208
-
মস্তিষ্ক ও স্পাইনাল কর্ড ক্যান্সার: 6,912
-
হাড়ের ক্যান্সার: 2,074
-
স্তনের ক্যান্সার: 28,825
-
অ্যাড্রিনাল গ্রন্থির ক্যান্সার: 100
-
অন্যান্য ক্যান্সার: 579
-
অন্যান্য সারকোমাস: 1,030
-
অজানা প্রাথমিক উৎসের ক্যান্সার: 9,015
মেটাবলিক ও এন্ডোক্রাইন ডিজঅর্ডার (Metabolic and Endocrine Disorders)
-
স্থূলতা (Obesity): 4,544
-
প্যানক্রিয়াটিক রোগ: 42,364
-
থাইরয়েড রোগ: 4,229
-
অ্যাড্রিনাল রোগ: 1,522
-
প্যারাথাইরয়েড রোগ: 372
-
হাইপারলিপিডেমিয়া: 148
-
জন্মগত মেটাবলিক ত্রুটি: 333
-
অ্যামাইলয়ডোসিস: 167
-
পোরফাইরিয়া: 56
-
অন্যান্য মেটাবলিক/এন্ডোক্রাইন রোগ: 1,448
মানসিক স্বাস্থ্য ও সাইকিয়াট্রিক ডিজঅর্ডার (Mental Health and Psychiatric Disorders)
-
মুড ডিজঅর্ডার: 151,318
-
সাইকোটিক ডিজঅর্ডার: 129,864
-
উদ্বেগজনিত ডিজঅর্ডার: 65,538
-
স্ট্রেস রিয়েকশন: 64,849
-
পার্সোনালিটি ডিজঅর্ডার: 57,365
-
মিক্সড অ্যানজাইটি ও ডিপ্রেসিভ ডিজঅর্ডার: 424,064
-
কগনিটিভ ডিজঅর্ডার: 27,009
-
মাদক/সাবস্ট্যান্স (দুর্ব্যবহার) ডিজঅর্ডার: 17,511
-
ওসিসিভ কম্পালসিভ ডিজঅর্ডার: 11,667
-
ইটিং ডিজঅর্ডার: 8,119
-
সোমাটোফর্ম ও ডিসোসিয়েটিভ ডিজঅর্ডার: 1,964
-
ফ্যাক্টিশিয়াস ডিজঅর্ডার: 30
নিউরোডেভেলপমেন্টাল ও শৈশবকালীন ডিজঅর্ডার (Neurodevelopmental and Childhood Disorders)
-
অটিস্টিক স্পেকট্রাম ডিজঅর্ডার: 241,638
-
লার্নিং ডিজঅ্যাবিলিটি (গ্লোবাল): 172,329
-
হাইপারকাইনেটিক ডিজঅর্ডার (ADHD): 91,211
-
স্পেসিফিক লার্নিং ডিজঅর্ডার: 36,751
-
কনডাক্ট ডিজঅর্ডার: 1,213
-
এনুরেসিস (মূত্রত্যাগ নিয়ন্ত্রণে সমস্যা): 44
-
ফিকাল সোয়েলিং (এনকোপ্রেসিস): 65
-
শৈশবকালীন অন্যান্য সাইকিয়াট্রিক ডিজঅর্ডার: 954
নিউরোলজিক্যাল কন্ডিশন (Neurological Conditions)
-
সেরিব্রোভাসকুলার ডিজিজ: 88,032
-
এপিলেপসি: 70,181
-
মাল্টিপল স্ক্লেরোসিস: 56,999
-
সেরিব্রাল পালসি: 40,377
-
নিউরোপ্যাথি: 32,319
-
মুভমেন্ট ডিজঅর্ডার: 30,361
-
হেড ইনজুরি: 24,661
-
স্পাইনাল কর্ড কম্প্রেশন: 14,621
-
মাথা ব্যথা: 9,523
-
বেনাইন টিউমার: 8,430
-
নন-এপিলেপটিক কনসিয়াসনেস ডিসটার্বেন্স: 8,067
-
স্পিনা বিফিডা: 8,071
-
পারিফেরাল নার্ভ ইনজুরি: 5,830
-
অ্যাটাক্সিয়া: 4,655
-
ডেজেনারেটিভ নিউরোনাল ডিজিজ: 3,969
-
হাইড্রোসিফালাস: 2,629
-
মাসকুলার ডিজট্রফি/পেশীর রোগ: 12,773
-
সংক্রমণজনিত নিউরোলজিক্যাল রোগ: 5,372
-
অন্যান্য নিউরোলজিক্যাল ডিজঅর্ডার: 63,475
দৃশ্য ও শ্রবণজনিত সমস্যা (Visual and Hearing Impairments)
-
রেটিনা ও অপটিক নার্ভ রোগ: 18,316
-
ভিজুয়াল ফিল্ড ডেফেক্ট: 15,278
-
গ্লুকোমা: 3,980
-
ক্যাটার্যাক্ট: 1,802
-
রিফ্র্যাকটিভ এরর: 778
-
অন্যান্য ভিশন প্রভাবিত রোগ: 13,010
-
সেনসোরিনিউরাল হিয়ারিং লস: 25,325
-
মিক্সড হিয়ারিং লস: 6,548
-
কনডাকটিভ হিয়ারিং লস: 2,679
-
অন্যান্য শ্রবণ ও ব্যালান্স সমস্যা: 6,211
কার্ডিওভাসকুলার ও শ্বাসতন্ত্র (Cardiovascular and Respiratory)
-
ইসকেমিক হার্ট ডিজিজ: 30,227
-
কার্ডিয়াক ফেলিওর: 15,719
-
কার্ডিয়াক অ্যারিথমিয়া: 11,143
-
হাইপারটেনশন: 5,786
-
কংজেনিটাল হার্ট ডিজিজ: 5,316
-
অ্যানিউরিজম: 3,533
-
ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (COPD): 91,439
-
অ্যাজমা: 25,284
-
সিস্টিক ফাইব্রোসিস: 3,107
-
ব্রঙ্কিয়েকট্যাসিস: 2,754
-
পালমোনারি ফাইব্রোসিস: 1,811
পেশী ও অটোইমিউন (Musculoskeletal and Autoimmune)
-
অস্টিওআর্থ্রাইটিস: 295,967
-
স্পেসিফিক ব্যাক পেইন: 218,261
-
ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিস: 189,688
-
ক্রনিক পেইন সিন্ড্রোম: 189,034
-
নন-স্পেসিফিক ব্যাক পেইন: 50,738
-
হাঁটুর সমস্যা: 23,688
-
হিপ ডিজঅর্ডার: 20,251
-
কব্জি ও হাতের সমস্যা: 19,156
-
অ্যাম্পিউটেশন: 17,625
-
সিস্টেমিক লুপাস এরিথেমাটোসাস (SLE): 8,163
-
ভাসকুলাইটিস: 5,239
গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ও জেনিটোরিনারি (Gastrointestinal and Genitourinary)
-
ইনফ্ল্যামেটরি বাওয়েল ডিজিজ: 17,319
-
এসোফ্যাগাস, স্টমাক ও ডুওডেনাম রোগ: 4,192
-
সিরোসিস: 5,696
-
লিভার ফেলিওর: 2,852
-
কিডনি রোগ: 11,929