ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধে ভোট দেয়নি বাংলাদেশ–চীন–ভারতসহ ৩২ দেশ

ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধে ভোট দেয়নি বাংলাদেশ–চীন–ভারতসহ ৩২ দেশ

অন্যদিকে সাধারণ পরিষদের প্রস্তাবটিতে ভোটদানে বিরত ছিল ৩২টি দেশ। এই তালিকায় উল্লেখযোগ্য কয়েকটি দেশ হলো—বাংলাদেশ, চীন, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আলেজিরিয়া, বলিভিয়া, ইরান, কিউবা, ইথিওপিয়া, দক্ষিণ আফ্রিকা, সুদান, ভিয়েতনাম, জিম্বাবুয়ে।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এর মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো সর্বাত্মক যুদ্ধ প্রত্যক্ষ করে ইউরোপবাসী। যুদ্ধের প্রথম বর্ষপূর্তি আজ শুক্রবার। এর আগে যুদ্ধ বন্ধ ও অবিলম্বে রুশ সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়ে প্রস্তাব পাস করল জাতিসংঘের সাধারণ পরিষদ।

সাধারণ পরিষদের অধিবেশনে জার্মানির উত্থাপন করা ১১ প্যারার এই প্রস্তাবে বলা হয়েছে, ইউক্রেনের ভূখণ্ড থেকে ‘অবিলম্বে, সম্পূর্ণ এবং নিঃশর্তভাবে’ নিজেদের সমস্ত সেনা সরিয়ে নিতে হবে রাশিয়াকে। যত দ্রুত সম্ভব, শত্রুতা বন্ধ করতে হবে।