মাস্টার্স পাস করে রত্না আকতার, করছেন ইয়াবার কারবার !

মাস্টার্স পাস করে রত্না আকতার, করছেন ইয়াবার কারবার !

উচ্চশিক্ষিত হয়ে ভালো চাকরি বা ব্যবসা করার পরিকল্পনা থাকে বেশির ভাগ তরুণ-তরুণীর। কেউ আবার উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করেন। তবে রত্না আক্তার সে পথে হাঁটেননি। তিনি সমাজবিজ্ঞান বিষয়ে অনার্স ও মাস্টার্স করার পর জড়িয়ে পড়েন ইয়াবার কারবারে। তাঁর ভাই-ভাবিও এ কারবারে জড়িত। ফলে ইয়াবার জোগান পেতে সমস্যা হয়নি। দ্রুত তিনি হয়ে ওঠেন পাইকারি বিক্রেতা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে তিনি গোপনে চালিয়ে আসছিলেন এ কারবার। তবে শেষরক্ষা হয়নি, তাঁকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

ডিএনসি ঢাকা মহানগর উত্তর কার্যালয়ের মিরপুর সার্কেলের পরিদর্শক সাইফুল ইসলাম ভূঁঞা সমকালকে বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সম্প্রতি গাজীপুর সদরের ২০ নম্বর ওয়ার্ডের কাথোরা এলাকার বাড়ি থেকে রত্নাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৩ হাজার ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে মাদক বিক্রির ১ লাখ ৫ হাজার ৩০০ টাকা ও দুটি মোবাইল ফোন।