সেই ‘আদিম’ মুক্তি পাচ্ছে ২৬ মে

বস্তিতে শুটিং বস্তির লোকরাই অভিনেতা

বস্তিতে শুটিং বস্তির লোকরাই অভিনেতা

টঙ্গীর একটি বস্তিতে হয়েছে ‘আদিম’ সিনেমার শুটিং হয়েছে। সিনেমার কাহিনিও বস্তিকে কেন্দ্র করেই। এর চরিত্ররাও বস্তিতেই বাস করেন। টঙ্গীর এই বস্তির সিনেমাটিই বিশ্বের একাধিক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিয়ে পুরস্কারও পেয়েছে। এবার ‘আদিম’ মুক্তি পাচ্ছে বাংলাদেশে। 

সিনেমাটি গণ-অর্থায়নে নির্মিত । নির্মাণ করেছেন যুবরাজ শামীম। নির্মাতা জানালেন  আগামী ২৬ মে দেশের হলে মুক্তি পাবে ‘আদিম। 

যুবরাজ বলেন, ‘আমি প্রচারণার মানুষ না, আবার সেই অর্থে ছবির মানুষও বলা যায় না। তবু কেমনে কেমনে গণমানুষের অংশগ্রহণে একটা বড় ছবি বানায়ে ফেললাম। ছবিটা বিভিন্ন দেশে পুরস্কৃত হলো, আপনারা জানলেন। এবং নিজ উদ্যোগে বহু মানুষরে জানায়ে দিলেন। কী আশ্চর্য ভালোবাসা পেয়েছি জীবনে। ছবিটি এবার দেশের হলে ২৬ মে হলে পাচ্ছে।’

যুবরাজের এই সিনেমার প্রচারণায় পাশে এসে দাঁড়ালেন হাওয়া’ছবির নির্মাতা  মেজবাউর রহমান সুমন।

যুবরাজের ভাষ্য, “সম্প্রতি মেজবাউর রহমান সুমন ভাই আগায়ে আসলেন, পরপর কয়েকটা পোস্টার করে দিলেন। এর মধ্যে একটা পোস্টার শেয়ার করার সঙ্গে সঙ্গে আপনারা অনেকেই আপনাদের ফেসবুক ওয়ালে পোস্টারটারে জায়গা দিলেন। অনেকেই আবার ইনবক্সে পোস্টারটার সমালোচনাও করলেন।

কিন্তু বিশ্বাস করেন, এই প্রথম আমি সমালোচনায় আহত হই নাই, বরং মনে হইছে আপনারা ‘আদিম’কে নিজেদের মনে করেন, ভালোবাসেন। আপনাদের সকলের প্রতি আমার গভীর ভালোবাসা।”

গণ-অর্থায়নে নির্মাতার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান রসায়নের ব্যানারে নির্মিত এবং সহপ্রযোজক হিসেবে সিনেমাকার ও লোটাস ফিল্ম যুক্ত আছে বলেও জানান যুবরাজ।

সিনেমাটিতে ল্যাংড়া লোকের  চরিত্রে বাদশা নামের একজন অভিনয় করেছেন তিনি। মূখ্য চরিত্র তারই। এ ছাড়াও ‘আদিম’-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দুলাল, সোহাগী, সাদেক প্রমুখ। চলচ্চিত্রটির চিত্রগ্রহণে ছিলেন আমির হামযা। সাউন্ড ও কালারে সুজন মাহমুদ।