শিক্ষিকাদের প্রধান শিক্ষকের কুপ্রস্তাব, বিচার দাবিতে মানববন্ধন

শিক্ষিকাদের প্রধান শিক্ষকের কুপ্রস্তাব, বিচার দাবিতে মানববন্ধন
ছবি - সংগৃহীত

নওগাঁর মহাদেবপুর উপজেলার চকরাজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষিকাদের সাথে অশালিন আচরণ, যৌন উত্তেজক কথা বার্তা, ফেসবুক মেসেঞ্জারে কু-রুচিপূর্ণ বার্তা লেখা এবং কুপ্রস্তাব দেয়ার প্রতিবাদে প্রধান শিক্ষক আলতাব হোসেনের বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

গত রোববার বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন করেন স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।

এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত প্রধান শিক্ষক আলতাব হোসেন জানান, অভিযোগটি মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। তাকে ফাঁসানোর জন্য অভিযোগ করা হয়েছে বলে দাবি করেন তিনি।

মহাদেবপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাফিয়া আকতার অপু জানান, তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তপূর্