“খামেনিকে হত্যার ঘটনা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন” – পুতিন

“খামেনিকে হত্যার ঘটনা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন” – পুতিন

বিশ্ব সংবাদ ডেস্ক, ১ মার্চ:  রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক বিবৃতিতে উল্লেখ করেন, ইরানের সর্বোচ্চ নেতা সাইয়্যেদ আলি খামেনি ও তার পরিবারের ওপর আঘাত মানবিক নৈতিকতা ও আন্তর্জাতিক আইন উভয়েরই কঠোর লঙ্ঘন। তিনি খামেনিকে একজন ‘বিশিষ্ট রাষ্ট্রনায়ক’ হিসেবে বর্ণনা করে বলেন, খামেনি রাশিয়া ও ইরানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বের পর্যায়ে উন্নীত করতে ব্যক্তিগতভাবে বড় অবদান রেখেছিলেন।

ক্রেমলিনের বিবৃতিতে আরও বলা হয়েছে, এই হত্যাকাণ্ড মানবিক নৈতিকতার সকল মানদণ্ডকে উপেক্ষা করে এবং আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর সমতুল্য।

এর আগে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ হামলাকে ‘পূর্বপরিকল্পিত এবং উস্কানিমূলক সশস্ত্র আগ্রাসন’ হিসেবে নিন্দা জানিয়েছে। মস্কো মনে করছে, ওয়াশিংটন ও তেল আবিব ইরানের পারমাণবিক কর্মসূচিকে অজুহাত বানিয়ে দেশটির শাসনব্যবস্থায় পরিবর্তন আনার লক্ষ্য পূরণ করতে চাইছে।