৭ জানুয়ারির পর সরকার পতনের আন্দোলনের ডাক দিল ইনকিলাব মঞ্চ

৭ জানুয়ারির পর সরকার পতনের আন্দোলনের ডাক দিল ইনকিলাব মঞ্চ

ঢাকা, ৩ জানুয়ারি: ইনকিলাব মঞ্চের নেতা প্রয়াত শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। একই সঙ্গে তারা আগামী ৭ জানুয়ারির পর সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিল শুরু করে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। শাহবাগ মোড়ে পৌঁছে তারা রাস্তা অবরোধ করে অবস্থান নেয়।

সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেন, এই হত্যাকাণ্ডের পেছনে যাদের হাত রয়েছে, তাদের সবাইকে আইনের আওতায় এনে চার্জশিট দিতে হবে। তা না হলে ৭ জানুয়ারির পর সরকার পতনের আন্দোলন শুরু করা হবে।

facebook sharing button
জাবের বলেন, ওসমান হাদিকে হত্যা করা হয়েছে তার স্পষ্ট অবস্থানের কারণে—বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এবং ভারতীয় সাংস্কৃতিক আধিপত্যের বিরুদ্ধেঃ “ঘটনার ২১ দিন পেরিয়ে গেলেও সরকার এখনও খুনিদের শনাক্ত ও গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে। শুধুমাত্র ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে চার্জশিট প্রদান গ্রহণযোগ্য হবে না। সকল অপরাধীকে আইনের আওতায় আনা জরুরি।”
sharethis sharing button