৮ গরুর শিরনিতে অংশ নিলেন প্রায় ১০ হাজার মানুষ

বিএনপি নেতা কামাল উদ্দিনের উদ্যোগে খালেদা জিয়ার মাগফেরাত কামনায় সিলেটে ব্যতিক্রমধর্মী জিয়াফত

বিএনপি নেতা  কামাল উদ্দিনের উদ্যোগে খালেদা জিয়ার মাগফেরাত কামনায় সিলেটে ব্যতিক্রমধর্মী জিয়াফত

সিলেট প্রতিনিধি, ৬ জানুয়ারি : 

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ইউরোপীয় সমন্বয়ক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার ঘনিষ্ট সহচর মো: কামাল উদ্দিনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সিলেটের দক্ষিণ সুরমার বলদি এলাকায় অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী জিয়াফত। এ আয়োজনে আটটি গরু জবাই করে শিরনি বিতরণ করা হয়, যেখানে অংশ নেন প্রায় ১০ হাজার মানুষ।

খালেদা জিয়ার ইন্তেকালে শোকাহত দেশজুড়ে চলমান দোয়া ও ধর্মীয় আয়োজনের অংশ হিসেবেই এই কর্মসূচির আয়োজন করা হয়। সিলেট অঞ্চলের সামাজিক রীতি অনুযায়ী প্রয়াত ব্যক্তির আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও শিরনি বিতরণ একটি প্রচলিত প্রথা। সেই ধারাবাহিকতায় রোববার সকাল থেকে শুরু হয়ে বিকাল পর্যন্ত চলে এই জিয়াফত।

সিলেট বিভাগ বিএনপি’র প্রায় সবাই এতে অংশ নিয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন, মেক্সিকো’র রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী, বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জিকে   গৌছ, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী,  কেন্দ্রীয় সদস্য নাসের রহমান, সিলেট-১ আসনের এমপি প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট-২ আসনের বিএনপির এমপি প্রার্থী তাহসিনা রুশদীর লুনা, আরিফুল হক চৌধুরী, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ব্যারিস্টার এমএ সালামসহ সিলেট বিভাগ বিএনপি’র সিনিয়র নেতৃবৃন্দ। দোয়া মাহফিলের আয়োজন উপলক্ষে দক্ষিণ সুরমা বিএনপি’র সভাপতি শাহাব উদ্দিন (কামাল উদ্দিনের ভাই) আয়োজনে উপস্থিত হওয়ায় সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জানান, সিলেট বিভাগ বিএনপি’র প্রায় সবাই এতে অংশ নিয়েছেন।

দুই দিনব্যাপী প্রস্তুতির অংশ হিসেবে কামাল উদ্দিনের বাড়িতে একাধিক প্যান্ডেল স্থাপন করা হয়।
দক্ষিণ সুরমার ছয়টি মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা রাতভর কোরআন খতম করেন। সকালে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে হাজারো মানুষ অংশ নিয়ে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় প্রার্থনা করেন। একই সঙ্গে তারা দেশে দ্রুত গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসার জন্য আল্লাহর সাহায্য কামনা করেন।

সকাল ৯টা থেকে শুরু হওয়া শিরনি বিতরণ চলে বিকাল ৫টা পর্যন্ত। আয়োজকদের মতে, শিরনি শেষে অতিরিক্ত রান্না করা খাবার স্থানীয় একটি এতিমখানায় পাঠানো হয়।
এই জিয়াফতে বিএনপির বিভাগীয়, জেলা ও স্থানীয় পর্যায়ের নেতারা অংশ নেন। কেন্দ্রীয় পর্যায়ের নেতাদের পাশাপাশি কূটনৈতিক অঙ্গনের একজন অতিথিও দাওয়াত পেয়ে উপস্থিত ছিলেন। তারা খালেদা জিয়ার প্রতি মানুষের ভালোবাসা ও আবেগকে এই আয়োজনের মাধ্যমে স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে বলে মন্তব্য করেন।

দক্ষিণ সুরমা বিএনপির সভাপতি শাহাব উদ্দিন বলেন, “খালেদা জিয়া আমাদের কাছে মাতৃতুল্য। তার আত্মার মাগফেরাত কামনায় এই আয়োজনে অংশ নেওয়া সবাইকে ধন্যবাদ জানাই।”
সিলেট জেলা বিএনপির এক নেতা জানান, এই আয়োজনে অংশগ্রহণকারীদের বড় অংশই ছিলেন সাধারণ মানুষ, যা খালেদা জিয়ার জনপ্রিয়তা ও মানুষের আবেগের প্রতিফলন।
আয়োজকদের ভাষ্য অনুযায়ী, খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সিলেটে এ ধরনের বড় পরিসরের জিয়াফত আগে হয়নি। দক্ষিণ সুরমার বলদি এলাকায় এ আয়োজন শোক, দোয়া ও মানবিক সংহতির এক অনন্য দৃষ্টান্ত হয়ে