এবারে (২০২৬) একুশে পদক পাচ্ছেন যাঁরা

এবারে (২০২৬) একুশে পদক পাচ্ছেন যাঁরা

ভয়েস অব পিপল, লন্ডন ডেস্ক, ৬ ফেব্রুয়ারি: 

বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর একুশে পদক পাচ্ছেন দেশের নয় বিশিষ্ট ব্যক্তি ও একটি ব্যান্ড দল। বৃহস্পতিবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এক সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে প্রেস সচিব বলেন, “একুশে পদকের সিদ্ধান্ত হয়ে গেছে। এ বছর যারা পদক পাচ্ছেন, তাদের নাম সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় চূড়ান্ত করেছে।”

সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। উপস্থিত ছিলেন উপদেষ্টা আদিলুর রহমান খান, ফওজুল কবির খান, আসিফ নজরুল এবং মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ।

যাঁরা একুশে পদক ২০২৬ পাচ্ছেন :

  • চলচ্চিত্র: চিত্রনায়িকা ববিতা
  • সাংবাদিকতা: শফিক রেহমান
  • সংগীত:  আইয়ুব বাচ্চু (মরণোত্তর)
  • চারুকলা: অধ্যাপক মোহাম্মদ আব্দুস সাত্তার
  • নাট্যকলা: ইসলাম উদ্দিন পালাকার
  • শিক্ষা: অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার
  • স্থাপত্য: মেরিনা তাবাসসুম
  • ভাস্কর্য: তেজস হালদার জস
  • নৃত্য: অর্থী আহমেদ
  • ব্যান্ড মিউজিক:  ওয়ারফেজ