চিত্রশিল্পী বাইস কাদিরের ১৬তম একক চিত্রপ্রদর্শনী লন্ডনে উদ্বোধন হচ্ছে আগামীকাল

চিত্রশিল্পী বাইস কাদিরের ১৬তম একক চিত্রপ্রদর্শনী লন্ডনে উদ্বোধন হচ্ছে আগামীকাল

লন্ডন, ১০ ডিসেম্বর : চিত্রশিল্পী বাইস কাদির–এর বহুল প্রতীক্ষিত ১৬তম একক চিত্রপ্রদর্শনী “Save the Children” আগামীকাল ১১ ডিসেম্বর বিকেল ৬টা নাগাদ লন্ডনের Brady Art & Community Centre Gallery–তে উদ্বোধন হতে যাচ্ছে। গ্যালারির ঠিকানা: 192-196 Hanbury Street, London E1 5HU

এই প্রদর্শনী প্রায় দেড় দশক পর লন্ডনে তার একক উপস্থিতি হিসেবে বিশেষ গুরুত্ব বহন করছে। এর আগে তিনি লন্ডনের বিভিন্ন শহরে, ভারত ও বাংলাদেশে সফলভাবে একাধিক একক প্রদর্শনী সম্পন্ন করে শিল্পসমাজে বিশেষ পরিচিতি লাভ করেছেন।

প্রদর্শনীর সময়সূচি

প্রদর্শনীটি সাধারণ দর্শনার্থীদের জন্য ১২ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত উন্মুক্ত থাকবে।
গ্যালারির নিয়মিত সময়সূচি নিম্নরূপ:

  • রবিবার: বন্ধ

  • সোমবার–বৃহস্পতিবার: সকাল ৯টা – সন্ধ্যা ৭টা

  • শুক্রবার: সকাল ৯টা – সন্ধ্যা ৭টা

  • শনিবার: সকাল ১০টা – বিকেল ৪টা

দীর্ঘদিন ধরে চিত্রকলায় অবদান রাখার স্বীকৃতিস্বরূপ বাইস কাদির দেশ-বিদেশে বহু সম্মাননা অর্জন করেছেন। সম্প্রতি তিনি পেয়েছেন Star Performer Award 2025, Excellence Achievement Award 2025, পাশাপাশি মালয়েশিয়া ও সিঙ্গাপুরে আন্তর্জাতিক সম্মাননা

শিল্প–সাহিত্যে মানবিক বার্তা তুলে ধরায় সুপরিচিত এই শিল্পীর নতুন প্রদর্শনী “Save the Children” শিল্পপ্রেমীদের মধ্যে নতুন আগ্রহ সৃষ্টি করেছে। লন্ডনের সাংস্কৃতিক অঙ্গনে এটি বছরের গুরুত্বপূর্ণ একটি শিল্প–আয়োজন হিসেবে বিবেচিত হচ্ছে।