সালমান খানের নেতৃত্বে তেলেঙ্গানায় ১০ হাজার কোটি টাকার বিনোদন নগরী: ভারতের বিনোদন শিল্পে নজিরবিহীন উদ্যোগ
বিনোদন ডেস্ক, ১৩ ডিসেম্বর : ভারতের বিনোদন শিল্পে এক অভূতপূর্ব পদক্ষেপ নিলেন বলিউড সুপারস্টার সাট বছর বয়সী চিত্রনায়ক সালমান খান। তাঁর প্রতিষ্ঠান ‘সালমান খান ভেঞ্চার্স’ ঘোষণা দিয়েছে তেলেঙ্গানায় ১০ হাজার কোটি রুপির বিশাল বিনিয়োগের পরিকল্পনা, যেখানে তৈরি হবে অত্যাধুনিক ফিল্ম স্টুডিও, সমন্বিত টাউনশিপ, বিলাসবহুল আবাসন, চ্যাম্পিয়নশিপ গলফ কোর্স, রেস কোর্স, নেচার ট্রেইলসহ আধুনিক বিনোদন ও অবকাঠামোর পূর্ণাঙ্গ ইকোসিস্টেম।

তরুণ, কিশোর, বালক, শিশু বয়সে নায়ক সালমান খান
এই উচ্চাভিলাষী পরিকল্পনা উন্মোচন করা হয় তেলেঙ্গানা রাইজিং গ্লোবাল সামিটে। প্রকল্পের মূল আকর্ষণ হবে একটি অত্যাধুনিক স্টুডিও, যেখানে তৈরি হবে ওটিটি ও থিয়েটার উভয় প্ল্যাটফর্মের জন্য শুটিং স্পেস, পোস্ট-প্রোডাকশন ইউনিট এবং ট্যালেন্ট ডেভেলপমেন্ট সেন্টার। এটি শিল্পী এবং প্রযোজকদের জন্য নতুন মানদণ্ড স্থাপন করবে।
এদিকে, ভারতের সুপারক্রস রেসিং লিগ সিজন-২-এ সালমান খানের উপস্থিতি এই ঘোষণাকে আরও আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, তেলেঙ্গানার ৩ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিকে এগিয়ে নিতে এই তারকাখচিত বিনিয়োগ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হতে পারে।
শুধু সালমান নন, হায়দরাবাদে নিজস্ব স্টুডিও তৈরির বিষয়ে অজয় দেবগনের সঙ্গে আলোচনা চলছে, যা প্রমাণ করছে বলিউডের বড় অংশ এখন দক্ষিণ ভারতের দিকে ঝুঁকছে, নতুন সম্ভাবনার সন্ধানে।
বিশেষজ্ঞরা ধারণা করছেন, এই বৃহৎ প্রকল্প বাস্তবায়িত হলে তেলেঙ্গানা হয়ে উঠবে ভারতের নতুন ফিল্ম হাব, যেখানে তারকারা শুধু অভিনয়েই নয়, বিনিয়োগের মাধ্যমে নতুন দিগন্ত উন্মোচন করবেন। এছাড়া, এই উদ্যোগ দক্ষিণ ভারতের পর্যটন ও বিনোদন শিল্পকে বৈশ্বিক মানে পরিচিত করাবে এবং হাজার হাজার নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে।
সালমান খানের এই পদক্ষেপকে ভারতের বিনোদন জগতের একটি মাইলফলক হিসেবে দেখছেন অনেকে, যা ভবিষ্যতে দেশের চলচ্চিত্র, বিনোদন এবং বিনিয়োগ ক্ষেত্রকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে।