দেশে এমপি প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিতের ব্যবস্থা করছে ডিএমপি

দেশে এমপি প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিতের ব্যবস্থা করছে ডিএমপি

ঢাকা, ১৩ ডিসেম্বর :  জাতীয় নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তার বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী। শনিবার রাজারবাগ পুলিশ লাইনসে এক সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

ঢাকা-৮ আসনের এমপি প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলার ঘটনা তুলে ধরে তার নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে কমিশনার বলেন, “প্রার্থীদের নিরাপত্তায় আমরা ব্যবস্থা নিচ্ছি।”

ওসমান হাদির ওপর হামলাকারীদের বিষয়ে তিনি বলেন, “আমরা প্রাইম সাসপেক্টকে খুঁজছি। হোপফুলি আমরা হিট করতে পারব। জনগণের সহযোগিতা চাইছি।” তিনি আরও বলেন, “এখনও ২৪ ঘণ্টা পার হয়নি, শিগগিরই হত্যাচেষ্টায় জড়িতদের আইনের আওতায় আনা সম্ভব হবে।”

ডিএমপি জানায়, গুলির ঘটনায় একজনকে শনাক্ত করা হয়েছে এবং তাকে আইনের আওতায় আনার জন্য কাজ চলছে। তদন্তের স্বার্থে শনাক্তকারীর নাম প্রকাশ করা হচ্ছে না।

ওসমান হাদি গতকাল শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন। তাকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে, পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন।